পেট ফাটলো বিয়ার পানে..
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেন নদীতে বিয়ারের ক্যানটি পড়ে গিয়েছিল জন ম্যাকডোনাল্ডের হাত থেকে। ৬০ বছর বয়সী জন পেশায় জেলে। কিছুক্ষণ পর ক্যানটি পানি থেকে তুলে নেন তিনি। এরপর ক্যান থেকে বিয়ার পান করেন। ২০১২ সালের মার্চ মাসের ঘটনা এটি। বিয়ার পানের পরই অস্বাভাবিকভাবে জনের পেট ফুলতে শুরু করে। ভীষণ ঘাবড়ে যান তিনি। কিভাবে এমনটা ঘটলো কিছুই বুঝে উঠতে পারলেন না। কঠিন অসুখে পড়লেন। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো তাকে। চিকিৎসকরা জানালেন, পাকস্থলী ফেটে গেছে। আর, এজন্য তাকে ৪ বার অপারেশন টেবিলে যেতে হয়েছে। বহু ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেছেন। প্রতিটি অ্যান্টিবায়োটিকের কোর্স পূর্ণ করতে হয়েছে। আজও জন পুরোপুরি সুস্থ নন। তার পেটের ওপর হার্নিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপিণ্ড তৈরি হয়েছে। তিনি চান, বিশ্ববাসী তার এ ঘটনা জানুক ও তার জন্য প্রার্থনা করুক। জনের বিশ্বাস, কারও প্রার্থনা হয়তো কাজে লেগে যেতেও পারে ও তিনি অচিরেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। জন চিকিৎসকদের কাছে অনুরোধ জানিয়েছেন তাকে সাহায্য করতে। অবশ্যই, আর্থিক সাহায্য নয়। তিনি তার সন্তান ও ছোট ছোট নাতি-নাতনিদের জন্য ভালোভাবে বাঁচতে চান। সে জন্য অচিরেই সেরে ওঠাটা তার ভীষণ প্রয়োজন। সবার মধ্যে থেকে জীবনের বাকিটা সময় কাটাতে চান জন ম্যাকডোনাল্ড।
মানবজমিন ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০১৩
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫...
...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন