somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চব্বিশ বছরের শর্ত

১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রত্যেক জন্ম শুভলক্ষণ বলেই
হয়তো কোন এক শুভলক্ষণেই জন্মেছিলাম।
হয়তো তখন পৌষের শীত ছিলো
দুরুদুরু বুকের কাঁপনের মত হিম উত্তরের পাতাগুলি
হয়তো শীতল শিহরণে আমাকে দিয়েছিলো
জীবনের প্রথম বিনিময়ের শর্ত।
সেই থেকেই দিব্যি চলছে জীবন।

আজকাল জীবন নিয়ে ভাবতে গেলেই
নড়বড়ে নিউরনের সাঁকো ঘাত প্রতিঘাতে জখম হয়।
সীসার মত ধুসর অতীতের আহবানে
দুপুরের দোয়েল যখন বিশ্রী বিষণ্ণতার গান গায়
বাতাসে তখন সরল দোলকের মত দোলনের হিসেব,
প্রতি প্রশ্বাসের বিনিময়ে একটি নিশ্বাস পাচ্ছি।
প্রতিটি দীর্ঘশ্বাসের হিসেব রাখছে গাছ
আর আমি রাখছি প্রতিটি মরুর খাঁ খাঁ অবসাদ।
চব্বিশ বছর এভাবেই চলছে।

আজকাল জীবন নিয়ে যখন ভাবি
নিউরনের নড়বড়ে সাঁকোর বন্ধনগুলি ফসকে যায়।
প্রজাপতির ডানার মত রঙ্গিন বর্ণের স্বপ্নগুলি
অভিমানের শ্যাওলার আবরণে চাপা পড়ে আড়ালে
ধুয়ে ধুয়ে মলিন হয় কোন এক কালো ঢলে।
অথচ এখানে বহুদিন বৃষ্টি নেই
বন্যা নেই
আমাবস্যা নেই;
তবুও জোছনার আড়ি চলছে অবিরাম
আর চলছে চব্বিশ বছরের বিনিময়ের সন্ধি।

জীবন নিয়ে ভাবতে গেলেই এখন
বিগত আর অনাগতের খাতা খুলে বসি।
বেঁচে থাকার একটি সমঝোতা ছাড়া
আর কোন সন্ধিই এখানে সিদ্ধ হয়নি।

জীবন নিয়ে ভাবতে গেলেই দেখি
অনুর্বর বুকের জমিনে পড়ে আছে শুধু
হৃদয়েশ্বরীর বহুদূর চলে যাবার ছাপ।
জীবন নিয়ে ভাবতে গেলেই দেখি
জলহীন মরা নদীর প্রাণহীন ছবি
যে শুধু জীবনের নিয়ম মানতেই সাগরে মিশেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×