somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌতুক টৌতুক (পর্ব দুই)

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




।। এক - ঠিকানা ।।

- কিরে কই আছছ তুই?
- গাড়ির ভিত্রে।
- গাড়ি কই আছে?
- কইতারিনা। জায়গাটা চিনি না।
- কোন দোকানের সাইনবোর্ডে ঠিকানা দেখ।
- ওকে
- কি লেখা সাইনবোর্ডে?
- মেসার্স ভূঁইয়া ট্রেডার্স!
- গাধা! তার নিচে দেখ। কি লেখা আছে?
- টিন রড সিমেন্ট পাওয়া যায়!


।। দুই - মতামত ।।


কেউ যখন জিজ্ঞেস করে আপনার ফিউচার প্ল্যানিং কি তখন আমি বেশ বিব্রত বোধ করি।

বৌ ছাড়া অন্য কারো সাথে প্ল্যানিং নিয়ে আলোচনা করার কোন মানে হয় না।

ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।


।। তিন - রিমান্ড ।।

পুলিশ সন্দেহভাজন লোককে জিজ্ঞাসাবাদ করতেছেঃ

- বল, মার্ডার করছছ কেন?
- না স্যার, আমি করি নাই।
- তাইলে কে করছে? নাম বল শিগগির।
- ইমরান হাশমী। দুইটা করছে। মার্ডার, মার্ডার টু।


।। চার - পাসওয়ার্ড ।।


মানসিক ডাক্তারঃ আপনার কী সমস্যা বলেন।
রোগীঃ আমি শুধু একটা জিনিশই ভুলে যাই।
ডাক্তারঃ শুধু একটাই জিনিশ ভুলে যান?
রোগীঃ হ্যাঁ।
ডাক্তারঃ কি জিনিশ?
রোগীঃ ইমেইলের পাসওয়ার্ড।


।। পাঁচ - জলবায়ু ।।

বৃষ্টিস্নাত দিনে টক শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যাচেলর চিন্তাবিদ।

অতিথিঃ জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাচেলরদেরই সবচে বেশি দুশ্চিন্তা করা উচিৎ।
উপস্থাপকঃ কেন?
অতিথিঃ বিয়ের পর যদি এমন রোমান্টিক আবহাওয়া না থাকে??


।। ছয় - অরুচি? ।।


ডাক্তারঃ বলেন, কি সমস্যা আপনার।
রোগীঃ মুখে রুচি নাই। কিছু খাইতে পারি না।
ডাক্তারঃ দেখি, জিভ দেখি।
রোগীঃ আঅাঅা!!
ডাক্তারঃ না, সব তো ঠিক আছে।
রোগীর স্ত্রীঃ ডাক্তার সাব, হেয় শুধু সকালে পেট ভইরা খাইয়া বাজারে যায়। বাজার থেইকা আইলে আর কিছু খাইতারে না। সারাদিন না খাইয়া থায়।
ডাক্তারঃ বুঝছি।
রোগীর স্ত্রীঃ হের কি কিডনীতে সমেস্যা?
ডাক্তারঃ নাহ। এই নেন প্রেসক্রিপশন। হ্যান্ড ওয়াশ, ডেইলি তিন বার।
রোগীঃ হ্যান্ড ওয়াশ ডেইলি তিনবার খামু? কি কন?
ডাক্তারঃ আরে না। ভালো করে হাত ধুবেন। বাজার থেকে আসার পর আপনার হাতে মাছের আঁইশটা গন্ধ থাকে সবসময়।


।। সাত - চলতি আমেরিকা ।।


চাইর রকমের আমেরিকা আছে।

১. উত্তর আমেরিকা
২. দক্ষিণ আমেরিকা
৩. কোপা আমেরিকা
৪. নটি আমেরিকা


।। আট - সুন্দরী ।।


এক বন্ধু খুব হতাশ হয়ে বললো, সে কখনো কোন সুন্দরীর সাথে আলিঙ্গন করে নি।
বললাম, সুন্দরবন চলে যা। অগণিত সুন্দরী গাছ ডালপালা ছড়িয়ে তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে।


চলবে...


** সবগুলো কৌতুকই আগে আমার ফেবু ওয়ালে সম্প্রচার করেছি। তাই বন্ধুতালিকায় যারা আছেন তাদের কাছে সবগুলোই পুরানো মনে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×