রাজনীতি দূরূহকরণ
১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আওয়ামী লীগে জন্ম থেকেই উপদলের ছড়াছড়ি। একেকটা উপদল আঞ্চলিক ইস্যুতে রীতিমতো একেকটা দলের মতো আচরণ করে থাকে। সম্ভবত সেই জন্যই আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাঙ্গন অতটা জরুরি নয়। ১৯৮৩ সালে শেখ হাসিনার নেতৃত্বকে কেন্দ্র করে বাকশালের জন্ম থেকে এরশাদের স্বৈরশাসন যথেষ্ট লাভবান হয়েছিল ঠিক। কিন্তু এই মুহুর্তে সেধরণের ভাঙনের তুলনায় শতাধিক উপদলকে সক্রিয় রাখা আওয়ামী লীগকে অকার্যকর দল হিসেবে ক্রিয়াশীল থাকতে সহায়তা করবে। ১৯৯৬-২০০১ ক্ষমতায় থাকার সময়ে উপদলের সংখ্যা আর তাদের বিরোধীতার মাত্রা বেড়েছে অনেকগুণ। আওয়ামী লীগ এবার ভাঙবে না সেটা বলছি না, বলতে চাচ্ছি না ভাঙলেও তারা ভাঙাদলের দূর্বলতা ধারণ করে এবং করবে।
বিএনপি ভাংতে শুরু করেছে ২০০২এ। এই ভাঙন কোন আদর্শের ভিত্তিতে শুরু হয়েছে এমনটা ভাবতে গেলে যথেষ্ট কল্পনার আশ্রয় নিতে হবে। একই কথা প্রযোজ্য ২০০৬ এর অক্টোবরের ভাঙন সম্পর্কে। জেনারেল জিয়ার পুত্রের উপর সিনিয়ার নেতারা নাখোশ এটা ১৯৯৮-৯৯ থেকে শোনা যাচ্ছিল। ক্ষমতায় থাকার সময় আরো স্পষ্ট হয়েছে। খালেদা জিয়া বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা না করে একতরফা পুত্রের পক্ষ নিয়েছেন। মান্নান ভুইয়াদের দলত্যাগ সেকারণে কোন কাকতালীয় ঘটনা বলে মনে হচ্ছে না। সামরিক তত্ত্বাবধানে দল ভেঙে তেলেজলে মেশানোর এক্সপেরিমেন্টে জেনারেল জিয়া সফল বলেই মনে হচ্ছিল আশির দশকের মাঝামাঝি থেকে ২০০১ পর্যন্ত। এখন আবারো মনে হচ্ছে পুরনো বাংলা প্রবচন, তেলে জলে মেশে না। তবে মানি ইজ নো প্রবলেম তার কাজ করে যাচ্ছে। তার জোরে অনেক কিছুই হয়। নিজামীও দেখা যাবে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলছেন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন