রমজানের দর্শন
১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসলাম সম্পর্কে অতি সামান্য পড়াশুনা আমার। পারিবারিক সূত্রে প্রাপ্ত সম্পদের প্রতি অনেকেরই হেলাফেলা থাকে। আমারো হয়েছে সেই দশা। আজকাল আবার অজ্ঞতা স্বীকার করা খুবই বিপজ্জনক। সেখানে প্রথম আক্রমণ আসে অর্ধশিক্ষিতদের কাছ থেকে। নিজে অর্ধশিক্ষিত বলে সর্বদা স্বজাতির আক্রমণের ভয়ে কুঁকড়ে থাকি। তবু নিজের সামান্য বোধবুদ্ধি থেকে লিখছি। এটা নিতান্তই একটা চানাচুর ঘরানার লেখা। কেউ ভুল শুধরে দিলে কৃতার্থ হব।
রমজান মাসের এই ভোর রাত থেকে সূর্যাস্ত পর্যন্ত সংযম পালনের অনুশীলন থেকে প্রাপ্ত শিক্ষা ঈদুল ফিতরের মিলনোৎসবে শেষ হয়ে যায় না। এই অনুশীলনের লক্ষ্য পরবর্তী একবছর এই কৃচ্ছ্রতার মনোভাবকে, তার শিক্ষাকে ধরে রাখা। রমজান মাসে মানুষ ব্যক্তিস্বত্ত্বার উর্ধে উঠে অনেক বেশী সামাজিক মানুষ হয়ে ওঠে, যেখানে বেঁচে থাকা মানেই একরাশ কর্তব্য পালন। শুধু ইবাদতের আনুষ্ঠানিকতাটুকু পালন করে ব্যক্তিস্বত্তায় ডুব দিলে রমজানের উদ্দেশ্য পুরোটাই ব্যর্থ হয়ে যায়। নিজেকে জীবজগতের তথা মহাবিশ্বের একটি অতিক্ষুদ্র অংশ হিসেবে আবিস্কার করা, যা থেকে যাবতীয় সৃষ্টির সেবার দায়বোধ তৈরী হয়, রমজান হচ্ছে সেই আবিস্কারের সাধনা। সৃষ্টির সেবাই প্রকৃত ইবাদত, এই বোধ জাগ্রত করাতেই রমজানের প্রকৃত উপলব্ধি।
সিয়াম মূলত এক প্রকার ধ্যানের অনুশীলন। একমাস ব্যাপী এই ধ্যানের প্রতিফলন সকল সিয়াম পালনকারীর মানবতাবোধ জাগ্রত করুক।
আমীন
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন