somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে কপোত-কপোতির কথোপকথন গোয়েন্দার কানে পৌঁছুতেই!

২২ শে মে, ২০১২ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইতো সেদিন সেলফোন তথা মোবাইলফোন মিস কলে পরিচয়, এরপরই দুজন দুজনের মধ্যবর্তী শহর কুষ্টিয়ায় দেখা, এরপর সিনেমা হলে সিনেমা দেখা। সেখান থেকে আর ফিরলো না অষ্টাদশী মৌ। সাথে নিয়েই বাসে উঠলো প্রেমিক চুয়াডাঙ্গা নফরকান্দি মাঝপাড়ার মিন্টু। বাসের সিটে বসেই চড়া গলায় বিয়ের দাবি। ব্যাস! খবর পৌঁছে গেলো গোয়েন্দা পুলিশের পরিষ্কার কানে। এরপর! বিয়ে নাকি উভয়পক্ষের অভিভাবকের হাতে তুলে দেয়া দুজনকে? গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এ প্রশ্নের জবাব মেলেনি।
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা বাস থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাসস্ট্যান্ড তথা একাডেমি মোড়ে যখন নামলো মৌ আর মিন্টু তখন ঘড়ির কাঁটা পড়ন্ত বিকেলের ৫টা। বাস থেকে নামতে না নামতে দুজনকেই নেয়া হলো গোয়েন্দা দফতরে। পুলিশ দেখেই দুজনের চোখ উঠলো কপালে। পুলিশ! আমরা বিয়ে করবো। এ কথা বলে রাজবাড়ির নলডুবির কাদের শেখের মেয়ে মৌ গোয়েন্দা পুলিশের কব্জা থেকে মুক্ত হতে চাইলেও তার সাথে থাকা মিন্টুর চোখে মুখে অসম্মতির ইশারা। মনের অজান্তেই বলে উঠলো, কেন যে ধরলাম ওর হাত?
মিন্টুর বাড়ি চুয়াডাঙ্গা জেলা সদরের নফরকান্দি গ্রামে। সে খালেক মালিতার ছেলে বলে পরিচয় দিয়ে জানিয়েছে, মাত্র ১৯/২০ দিন আগে মোবাইলফোনের মিস কলে পরিচয়। গ্রামেই রয়েছে দোকান। দোকানে বসেই ওর সাথে কথা বলতে বলতে দেখা করার দিনক্ষণ নির্ধারণ। এরপর গতকাল সোমবার সকালে দুজন দুজনের বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ায়। মৌ এলো রাজবাড়ি থেকে, আমি গেলাম চুয়াডাঙ্গা থেকে। দেখা হলো। কথা হলো। এক সাথে খাওয়া-দাওয়া। সময় কাটাতে সিনেমা হলে সিনেমা দেখা। বিকেল হলে মৌ বললো আমি বাড়ি ফিরবো কীভাবে? তোমার সাথেই যাবো। বাসে উঠলাম। বাসেই দুজনের মধ্যে কথা হচ্ছিলো। বাস থেকে নামতে না নামতেই পুলিশ এসে ধরে ফেলো। বললো গাড়িতে ওঠো। চুয়াডাঙ্গার বাসে উঠলাম। বাসেই দুজনের কথা হচ্ছিলো।
মৌ বলেছে, কথা ছিলো বিয়ে করে চুয়াডাঙ্গায় বাসাভাড়া করে রাখবে। ওর কথা মতোই তো বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ায় দুজন একে অপরের হাত ধরেছি। পুলিশ উভয়ের বক্তব্য শুনে বিয়ের আয়োজন করবে? না। অভিভাবকদের খবর না দিয়ে বিয়ে নয়। ওদের অভিভাকরাই সিদ্ধান্ত নিক ওরা কি করবে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়ের অভিভাবককে খবর দেয়ার প্রক্রিয়া করছিলো পুলিশ।
উল্লেখ্য, মৌ নিজেকে কলেজছাত্রী বলে পরিচয় দিয়েছে, আর মিন্টু বলেছে তার নিজ গ্রাম নফরকান্দিতেই রয়েছে মুদিদোকান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×