আমার মনে হয় আমাদের চারপাশে ইসলামের নাম নিয়ে হাতেগোনা যে কয়টা বলদ/শয়তান রাজনীতি করছে আর হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষ এবং মাদ্রাসার নিরীহ ছাত্রদের মিসলীড করছে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত।
ওদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, ওদের চেয়ে ঠান্ডা মাথায় কথাগুলোর উত্তর দেয়া উচিত।কারণ যে মানুষগুলোকে ইবলিশগুলি পথ ভ্রষ্ট করছে এরা আমাদের দেশের অতি সাধারণ দরিদ্র জনগন, মাদ্রাসার দরিদ্র কিশোর। আমাদের ভাই।
একটু ভেবে দেখলে দেখা যাবে, মাদ্রাসার যে সহজ সরল কিশোর ছেলেটিকে বেকুব/শয়তানগুলি এই দুনিয়ায় টিকে থাকার জন্য সবচেয়ে খারাপ ও বিপদজনক পথে নিয়ে যাচ্ছে, এই সমাজের উপর তার কতটুকু অভিমান থাকতে পারে ?
যে গ্রামে ছেলেটি থাকে, সে গ্রামের সবচেয় গরীব পিতার ছেলে সে। তার ভাইবোনের সংখ্যা সবচেয়ে বেশী।এতটুকু জীবনে এই ছেলেটি সবকিছুতেই সবচেয়ে কমটুকু পেয়েছে। আর এরকম একটা ছেলেকে আবলতাবল কথা বুঝিয়ে আমাদের চোখের সামনে দিয় এমন মৃত্যুর পথে নিয়ে যাবে, এটাতো হতে দেয়া যায় না।
এই ছেলেটি যখন বিপদে পরে, ধরা পরে দেশে বা বিদেশে। মিরপুর আফগানিস্তান পাকিস্তান বা ভারতে তখন ওকে দেখার, সাহায্য করার কে থাকে ? অসহায় বাবা মা হয়তো খবরটাও পায়না। এদিকে ছেলেটা যখন দেখতে পায় প্রকৃত দুনিয়া, দেখে তার সব ধারণা ভুল ! সব শিক্ষা ভুল ! সত্যি শুধু সামনে ফাঁসি ! তখন আমাদের এই সমাজটাকে তার কতটুকু নিষ্ঠুর মনে হয় ? কেউ তাকে কোন দিন বলেনি, "দেখো এই হচ্ছে তোমার আমার সবার দুনিয়া।" তাকে কোন ভাইও সত্যি কথাটা বলল্ল না। তখন আমাদের মুখটা কিভাবে দেখাই ? কতটুকু লজ্জা লাগে ?
তাই বলদ/শয়তানগুলি যখন বলে, তখন আমাদের আরও মনোযোগ দিয়ে শোনা উচিত। আর শুনে ওদের কথাগুলোর উত্তর দেয়া উচিত। বলদ/শয়তানদেরকে এভাবেই ফেইস করতে হবে।মানুষকে তার স্বাধীন সিদ্ধান্ত নেয়াতে বাঁধা দেয়া কখনও বুদ্ধিমানের কাজ না।বলদগুলি আমাদের ছেলেদেরকে দূরে... দেখিয়ে বলে, ঐ যে... দেখেন দুনিয়া। ওখানে সব শয়তান থাকে।শয়তান মারলে আপনার বেহেস্ত কনফার্ম। আর কোন দিন দুনিয় না দেখা ছেলেটা তাই বিশ্বাস করে। আমাদের ঐ প্রত্যান্ত অঞ্চলের সহজ সরল ছেলেগুলোকে বলতে হবে, দেখাতে হবে "এই যে, এইটা আমাদের সবার দুনিয়া ! দেখো ! কি মনে হয় তোমার ? চল এই দুনিয়াতে আমরা সবাই এক সাথে কাজ করি, একসাথে গল্প করি, একসাথে বেঁচে থাকি।
বলদ/শয়তানগুলি কি বলে একটু দেখেন। নিচের কালেকশনটা সামহোয়ারইন - এই পাবলিশ একটা লেখা। শুধু উত্তর গুলি এড করা হয়েছে।
শিরোনামঃ ইসলামী রাষ্ট্র মানে ডিজিটাল রাষ্ট্র
আমরা বাংলাদেশের মানুষ মোটামুটি ইসলামের আগমনের ইতিহাস জানি। ইসলাম এসেছিল এমন এক সময়ে যখন ছিল অন্ধকার যুগ। কন্যা সন্তানকে জীবন্ত পুতে ফেলা হতো সেই সমাজে। সমাজে নারীর কোন স্থানই ছিলনা। যেই সমাজে ছিলনা কোন শান্তি-শৃংখলা।
উত্তরঃ আরে মিঞা ! কি কন ? কই অহন মাইয়া বাচ্চা গাইরা থয় ? আপনেইত দেহি চানস্ পাইলে অর্ধেক গাইরা পাত্তর মারেন। আর নারী স্থানে আইলে আপনেরইত সমস্যা অয়।সারা দুনিয়াতে-ত সবাই একসতেই আছে ! বাইর অইলে আপনেইত চিল্লান দিবেন।
ইসলাম এসেছিল এবং কাউকে আঘাত করে বা জোর করে ইসলামে নিয়ে আসার চেষ্টা করা হয়নি। বরং ইসলামকে প্রতিহত করার জন্য বার বার আঘাত করেছে ইসলাম বিরোধীরা। তার পরেও ইসলামের জয় হয়েছে। ইসলাম একটি সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল রাষ্ট্র উপহার দিয়েছিল তখনকার অন্ধকার যুগে।
উত্তরঃ কি কইলেন বাইজান ? বানান-ডা কন-তো ? ডি-জি-টা-ল ? আপনে কি টিবি-উবি দেহেন না, ফেনে বাতাস খান না ? আফনের হাতে মোবাইল আচে ? কৈ দেহি ? আপনেত আসলেই বদমাইস লোক। মতলব খারাপ। আপনি কন সৌদি আরবে এত বছর আগেই খলিফারা ভিসিয়ার দেহাই ছিল। মিঞা, মিচা কতা কইবার জায়গা পান্না। আফনের কতা হুনাও গুনা !
ইসলামের শাসকগণ রাষ্ট্র পরিচালনা করেছিলেন সম্পুর্ণভাবে আল্লাহর দেয়া বিধান অনুসরণ করে তাই বিশ্বময় শান্তির এক সু-বাতাস প্রবাহিত হতে শুরু করেছিল। এমতাবস্থায় ইসলামের শত্রুরা মুসলমানদের জীবনবিধানের অনুসরণ থেকে সরিয়ে দেয়ার জন্য সুক্ষভাবে ষড়যন্ত্র করে ধীরে ধীরে সফলতা লাভ করতে থাকে।
উত্তরঃ আফনে এইহান কি দিয়া আইছুইন ? গাড়ি ? তর হাত মোবাইল কে ? তুই টিবি-তে কতা কছ কে ? তর জীবনবিধানে এই গুলি কে ? আইজকা সব এইহান থইয়া যা।
মোসলমানেরা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে অনুসরণ করা থেকে পিছিয়ে যাওয়ার কারণে ইসলামের শত্রুরা সকল ক্ষমতা হস্তগত করে নেয়। যার পর থেকে বিশ্বের কোথাও এখন আর শান্তি নেই।
উত্তরঃ আরে বেকুব তুই আবলতাবল বুইজজ্জা, শয়তান মারেন ! ক্ষমতা লন করবি, আর ওরা লেহাপড়া কইরা, কাম কইয়া উন্নতি করবো না ? আবার এই দিকে তুই ? যা বেকুব ওদের বাসায় কামে লাগ গিয়া। ---শান্তিতে ? আরামে ? কি বলেন ? অশান্তি-ত তর পকেটে।
এখনো যদি ইসলামের মধ্যে এমন একটি দল গঠিত হয় যারা আল্লাহর বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে তাহলে অবশ্যই আল্লাহ এই বিশ্বের ক্ষমতা মোসলমানদের হাতে তুলে দিবেন।
উত্তরঃ জনাব আপনি এত ক্ষমতা ক্ষমতা করেন কা ? আমার ক্ষমতার দরকার নাই, বেহেস্ত অইলেই চলবো। বেডা ডাহাতির প্ল্যান করছ। কাম কর গিয়া নাইলে ৩৯৬ দিব পুলিশে !
একমাত্র ইসলামই পারে একটি দেশকে ডিজিটাল দেশে পরিণত করতে। এছাড়া অন্য কেউ যদি বড় গলায় বলে ডিজিটাল দেশ গঠন করে নেবে দিন বদলের মাধ্যমে তাহলে তা হবে চরম ভাওতাবাজী।
ডিজিটাল বাংলার স্লগান তাদের মুখেই মানাবে যারা দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চায় ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে।
উত্তরঃ বাইজান আপনে বেকুব, না যারে কন হে বেকুব ? আমেরিকা জাপানের কি অইলো ? সব কি মুসলিম বান-গায়া নাকি ? বাউতামি করার জায়গা পাননা।গোবাজ কোনহানকার ! ফুট এইহান তে।
চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

