somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল-ক্বুরআনের এত অনুবাদ থাকতে কেন আরবী শিখবেন?

৩০ শে জুন, ২০১৫ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইবাদতের (বিশেষত: নামাজে) প্রকৃত আনন্দ আপনি তখনই পাবেন যখন আপনি যা তেলাওয়াত করছেন তা বুঝতে পারেন। রসুল (স) বলেছেন ’নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরুপ’। নামাজে মুমিন আল্লাহর সাথে কথা বলে থাকে। আপনি যদি নামাজ পড়ার সময় বুঝতে পারেন আপনি কি কথা বলছেন (তেলাওয়াত করছেন) আল্লাহর সাথে, তখন আপনি ¯্রষ্টার সাথে কথা বলার আসল মজা উপভোগ করতে পারবেন।
যে কোন বক্তব্য,কথা বা লেখনি ভাষান্তর করলে তা স্বকীয়তা হারায়। অনুবাদ হল উপায়ন্তর অবস্থায় এক অবলম্বন। আপনার পা হারালে,আপনি লাঠি ভর দিয়ে চলেন। এ লাঠি হাটার জন্য কোন বিকল্প নয় । উপায়ন্তর অবস্থায় এক অবলম্বন। নিজ পায়ে হাটার আনন্দ কি লাঠি ভর দিয়ে হেটে পাওয়া যায়? আলক্বুরআনের প্রকৃত শিল্প-সৌন্দর্য, ভাষার অনন্যতা তখনই ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যখন উহা সরাসরি বুঝতে পারবেন।
একথা সুবিদিত যে, কোন ভাষায়ই হুবহু অনুবাদ করা সম্ভব নয়। অনুবাদক যখন অনুবাদ করেন তখন তিনি যা বুঝেছেন ঠিক তাইই ভাষান্তরে প্রকাশ করেন। এক্ষেত্রে আপনি অন্যের বুঝের মুখাপেক্ষি। উল্লেখ্য একই বক্তব্য সকল পাঠক কখনও একই রকম বুঝে থাকে না। বিভিন্ন পাঠক প্রত্যেকে তার মেধা ও বিশ্লেষণি শক্তি অনুসারে বুঝে থাকে। এ কারনে একই বইয়ের অনুবাদ একাধিক ব্যক্তি করলে,সব অনুবাদের মান একই রকম হয় না। ইসলামের নামে বিভিন্ন দল-উপদল রয়েছে। প্রত্যেক দল-উপদল আপনাকে সেই অনুবাদ ও তাফসির পড়তে উৎসাহিত করে থাকে যেটার সাথে তাদের চিন্তা-চেতনার মিল রয়েছে। সুতরাং অনুবাদকে আপনি কখনো মুল ক¦ুরআনের বিকল্প ভাবতে পারেন না।
যত সুন্দর কথাই হোকনা কেন আপনি যদি এমন কারো কাছ থেকে শোনেন যিনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, তখন মজার বদলে বিরক্তির উদ্রেক হয়ে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠতম বক্তা বা লেখকের লেখনিরও আপনি অনুবাদ যদি পড়েন তাহলে আপনি সে বক্তার বক্তব্যর সত্যিকার ঝংকার ও লেখনির প্রকৃত অলংকার অনুভব করতে পারবেন না।
আল কোরআন হল বিশ্বজাহানের ¯্রষ্টার মানবজাতিকে উদ্দেশ্য করে পথপ্রদর্শণমুলক এক অনন্য বক্তব্য। বক্তা নিখিল জাহানের ¯্রষ্টা নিজেই। তার বক্তব্যর মাধুর্য্য ও সম্মোহণী শক্তির তুলনা কোন কিছুই হতে পারে না। অনুবাদ পড়ে সে মাধুর্য্য সমভাবে অনুভব করা সম্ভব নয়। আলকুরআনের অনুবাদ পাঠক অনুবাদ পাঠ করে তার হৃদয় যেটুকু দোলা পায়; তার চেয়ে বহুগুন বেশি তার হৃদয় দোলা পেত যদি সে তা সরাসরি বুঝতে পারতো।
আল-ক্বুরআনের সঠিক জ্ঞানার্জন সম্পর্কে আল্লাহ ও রসুলের বক্তব্য:
আল্লাহর সর্বপ্রথম আদেশ হল ’পড়, তোমার রবের নামে যিনি তোমকে সৃষ্টি করেছেন-(সুরা আলাক-১)’
এ পড়ার অর্থ অবশ্যই বুঝে পড়া। কেউ আপনাকে কিছু পড়তে বললে তার অর্থ নিশ্চয়ই এ নয় যে সে আপনাকে না বুঝে কেবলমাত্র মন্ত্র পড়ার মত আবৃত্তি করতে বলেছেন।



সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×