আচ্ছা ভালোবাসাকে কি টাকার অঙ্কে পরিমাপ করা যায়?
কেউ বলবে হয়তো সম্ভব, আবার কেউ বলবে সম্ভব নয়।বর্তমান কালটা এমন জায়গায় এসে মিলিত হয়েছে যে, এখন টাকা ছাড়া কিছুই কল্পনা করা যায় না।হাটতে গেলে টাকা লাগে,বসতে গেলে টাকা লাগে।কি করা যায় না টাকা দিয়ে?
তবে হ্যা, পৃথিবীর কিছু উপলব্ধি আছে যা টাকা দ্বারা কেনা বা পরিমাপ করা সম্ভব নয়।যদিও নিস্বার্থ ভালোবাসা পাওয়াটা এখন দুষ্কর হয়ে পড়েছে।কেঊ লোক দেখানো ভালোবাসে, কেঊ মানুষ ঠকানো ভালোবাসে।আবার, কেউ টাকার লোভে ভালোবাসে।আর, এ জন্যই আজ অবধি কেঊ ভালোবাসার প্রকৃত ব্যাখা খুজে পায় নি।
কথা হচ্ছে, এই যে ভালোবাসতে গিয়ে পাওয়া কষ্টের সীমাহীনতার পর ও মানূষ ভালোবাসতে চায়, ভালোবাসার মানূষের কাছে ছুটে যায় শত কষ্টের চুড়ার বন্ধুতা পেরিয়ে কিছু সুখের আশায়, কিছু ভালোবাসার আশায়।
ভালোবাসার সার্থকতা বুঝি এখানেই........................।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




