আমরা আমাদের নতুন প্রজন্ম কে কি শিক্ষা দিচ্ছি?????
ভালো কিছু তো???
টিভিতে একটা অ্যাড দেয় পিউলি নামের পিলের। এইটা কি জিনিস বা এইটার কাজ ই বা কি??? এইটা খায় নাকি মাথায় দেয়????
টিভিতো সব বয়সের ছেলে মেয়েরাই দেখে।এই অ্যাড দেখে তাদের মনে কি কৌতুহল জাগতে পারে।এই অ্যাডে কি নোংরামী দেখানো হয় নি????
বাংলাদেশের খেলা চলা কালীন এই অ্যাড টা ঘন ঘন প্রচার করা হয়েছে।যারা ফ্যামিলির সাথে বসে খেলা দেখে তারাই জানে যে তারা কতটা বিব্রত হয়েছে।
আমরা কি আমাদের স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েদের নষ্ট করছি না???? তারা যদি এই জিনিস টার উপকারিতা নিতে চায় তাহলে এর দায় ভার কে নিবে????
নাকি আমরা জাতি হিসেবে অনেক স্মার্ট হয়ে গেছি???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


