তখনো আড়াল ভুল বয়োঃসন্ধি'র সী-বিচে
ঝাকড়া চুলের উস্কানি, অমাবস্যা বলে কিছু জন্মায়নি,
গায়ে রাংতা মেখে কানামাছি'র দ্বীপে আমায় নিতে
ভেসে আসেনি কোন পরিচিত কাগজের নৌকো;
তখন পুতুলের জামা ছিঁড়ে
কাঠবিড়ালী'র কোমর বেয়ে কেবলই উঠেছে দারুচিনি সুতো;
তখন পৃথিবী ছিল গ্রামের খুব কাছে-
নদীগুলো ছিল আরও কম দূরত্বের আপন টলটলে,
নির্জন গাছের পাতায় আমার হাতের রেখা ছিলো আরও -সবুজ -বর্তমান
মৃত আঙ্গুলে বড় হবার ভয় ভবিষ্যত বলে কিছু ছিল না।
এখন আমি সারারাত তন্দ্রার খাঁচায় ঘরদোর্ আটকে
বসে থাকি পলাতক কবুতর।
,
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




