মেঘের হুকে গত রাতে আটকা পড়েছে
লেজ কাটা ঘুড়ির উড়াউড়ি পোট্রেট---
বহুদিন পর ঘরের দরজা খুলবো
'কেমনে তোরে ছাড়ি' - এরকম একটা কাঁচা আক্ষেপ
নিয়ে একদিন চন্দ্রবিন্দুর কপাল ছেড়ে পালিয়েছিলাম
দোলনচাঁপার মাঠে----- এবার ক্যাসিনো চোখেই তোর
কপাল কাটা টিপটা মাছরাঙ্গা করে খামখেয়ালির শূন্যস্থানে
বসিয়ে দেবো,
আসলে সবই মোহের দাগ
বৃষ্টির ফোঁটা চোখে পড়তেই খবর এলো
মেঘবালিকার জমজবোন বানকুড়ালি লেজ কাটা
ঘুড়ির সুতা ছিঁড়ে আত্মহত্যা করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




