পার্পেল রঙের ঝুম বৃষ্টি ঝরে
ঘুম ঘোরে ভিজে ব্যক্তিগত গিরিখাত, কল্পিত ক্ষয়;
কখনো অন্তর্মুখী জলাশয়ে'র চুল বেঁধে হিম পাহাড় সমুদ্র সাজে,
বিরহের বুদ্বুদে ফুটে পানি ফুল,
বাগানের সব ফুল উজাড় করে কখনো আসে ভ্রান্তির ঋতু-চক্র;
শিশির পুড়ে তখন দিনরাত ঘামে আমার তার কাটা বুক,
কিন্ত অন্যের বুক খুললেই কোত্থেকে আচমকা নামে
সিলিকনে ঢাকা অর্থহীন আহ্লাদ।
দেহের ভিতর সব'কটা বোবা নক্ষত্র নেড়েচেড়ে
বসন্ত ক্যামেরায় কখনো ধরা পড়ে পাথর প্রণয়ের
যাবতীয় ফোয়ারা- আরষ্ঠ নুড়ি- পারদ পুড়ে
পূর্ণিমার চারকোল জমে আমার মতো মানুষ জীবনে
কিছুনা কিছু পায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




