আমার হাতাকাটা শার্ট জুড়ে শুধুই দুঃখের অনুবাদ,
কোথাও কোথাও কবিতার ইলেকট্রিক শকে পুড়ে যাওয়া
গুন গুন বৃষ্টি, বিচ্ছেদ, জোড়াতালি- সুরঙ- মেঘের নৌকো
সব-ই পড়ন্ত দুপুরে হলুদ পাতার জলপদ্মে মুড়িয়ে থাকা
স্মৃতির উপমা, ঘুরপাক - চোরাবালির গুপ্তজ্বালাপোড়া
জলবারান্দার আঁচল টেনে মোটা রাতের তার বেয়ে নামা
যুবতী শামুকগুলো যেন উঠতি বয়সী নির্জনতার গুপ্তচর----
শরীর কাঁপিয়ে এতোটা দীর্ঘ শীতকাল কোনো দিন আসেনি আর,
জিকিরে জিকিরে জানলার শিক ভেঙ্গে দুরে সরে অলৌকিক দৃষ্টি
বহুদূর লক্ষ্ লক্ষ্ ভূগোল - দেহের ভার- উপহাস-পক্ষপাত, সংঘাত-সমাপ্তি-
ডালের খোসা টিপে চলে অনর্থক পাগলামির মুন্ডপাত,
জোনাকির মুচকি হাসি- ভালো লাগা - কাটা ঘুড়ির পিছু যেতে যেতে
রাতের কপোতে দস্যি হয়ে উড়ি আমি শব্দহীন, ফেরিওয়ালা।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



