অনেকদিন ধরে সানগ্লাসে লুকাই ভৌতিক দুপুর-
ভয়ে নয় তবুও লুকাই
বুক পকেটে মোচড় খেয়ে রাতবিরাতে চিত্কার করে
ইতিহাসের বৈদ্যুতিক তর্জনী ধাক্কা খায় রক্তের গোল টেবিলে,
কবিতা-কলম- জাতীয় ফুল - পতাকায় সাম্প্রদায়িকতা নেই-
থাকতে পারেনা।
মৌলবাদের ট্রাফিক চোখে যখন তখন
চোখ রাঙিয়ে উঠে বুড়িগঙ্গার শুকনো দৃষ্টি,
পত্রিকার পাতা খুলে একটা পাখি একটি অক্ষর কোথাও উড়ে না-
শুধু বিবেকের চামড়া জড়িয়ে ঘুমায় ব-আকৃতির বিপুল হাহাকার
নিষ্প্রাণ সম্পাদকের কি একটুও কষ্ট হয়না?
মানুষের পিঠে গজ ফিতা রেখে পিতৃহীন দীর্ঘশ্বাসের
লাইনগুলো মাপি একেবারে নিঁখুত অঙ্কে -
অথচ রাজনৈতিক ইরেজারে সাদা কালো ফাঁকির বিজ্ঞাপন নিয়ে
মসলিন প্রেমের মতো অনায়াসে এক টোকায় উড়ে যায়
সবুজ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল
আমরা কি সত্যি সভ্য হতে পেরেছি?
(সচলে দিয়েছিলাম এটা ---- এখন আর লিখিনা ওখানে )
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



