ভাবছি জমতে থাকা দুরত্ব-সংঘাত-প্রতিশ্রুতিগুলো বেচে দেব, কিনব একটা আদিম বনভূমি, যার আয়তনজুড়ে বিস্তার হবে একবিংশ শতাব্দী'র সব কবিদের প্রেম বিদ্রোহের আকাশস্পর্শী কালো কালো ক্ষুধা উপাখ্যান।
যেখানে দু - একটি অখন্ড পত্রহীন বাগান থাকবে নেশাগ্রস্ত ফুলের গন্ধ আর ভাঙ্গা গ্লাসের টুকরোয় ভাঙ্গবে শুকনো স্মৃতি-পদ্য; অনাদিকাল থেকে বৈশাখী চোখে তো ঘুম নামেনা, কষ্ট - সৃষ্টি - জন্মের আগুন্ময়ী যন্ত্রণার উপত্যকা বেয়ে বেয়ে ছায়াঘেরা তৃষ্ণার্ত বীর্য অনেকদিন ম্যানগ্রোভের লবনমাখা জল খায়না; বৃষ্টি আর জোসনার মিলনস্থলে কবিদের সাংবিধানিক ক্ষতিপূরণ প্রতি বছর এই কুয়াশাক্ষরণ থেকেই নেয়ার কথা।
অথচ কিছুই হয়নি
বনভূমিতে কোনো বাঘ কিনবা শেয়াল থাকবেনা থাকবে শুধু বিলীন সভ্যতার কিছু আদিম মানুষের সংগ্রাম, হাহাকার চিত্কার, হাড়গোড়।
ভাবছি বিক্রির লভ্যাংশ দিয়ে হারানো সভ্যতার হাতে উপহার দেব অজগরের দিখন্ডিত চোখ;বিধবা বোন, দারিদ্রতার পাপ মাখা টলটলে করুনার আহত বীজগুলো জল্লাদের লালসা থেকে ছিনিয়ে বনভুমিটার পথে পথে বুনে যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




