somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেইস নাম্বার ৫৩

১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরশাদ আলী সাহেব বিরক্তি চেপে রাখার চেষ্টা করছেন, পারছেন না। আজ শুক্রবার। বৃহস্পতিবার তিনি গভীর রাত পর্যন্ত পড়ালেখা করেন এবং শুক্রবারে দেরিতে উঠেন।কিন্তু আজ পারলেন না।সাত সকালে এই মেয়ে কোত্থেকে উদয় হয়েছে কে জানে।অবশ্য মেয়েটার চেহারা দেখে মায়াই লাগছে।কেমন যেন কুঁকড়ে আছে মেয়েটা।
“আযাদকে প্রথম দেখি ভার্সিটির কেন্টিনে।আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি।বাইরে প্রচন্ড বৃষ্টি।হটাত্‍ দেখি একটা ছেলে কোত্থেকে কতগুলো কদম ফুল নিয়ে এদিকে আসছে।ফুলগুলো এত সুন্দর, দেখেই পছন্দ হয়ে গেল।ছেলেটা আমার সামনে দিয়ে চলে গেল এবং সাথে সাথেই ফিরে এলো।‘নেন, ফুলগুলো আপনাকে দিলাম; আপনি চাচ্ছিলেন’।আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম।আমি চাচ্ছিলাম ঠিকই, কিন্তু সে বুঝল কেমন করে! সেই শুরু, তারপর থেকে আমাদের প্রায়ই দেখা হত এবং প্রত্যেকবারই আমি তাকে কোন কিছু বলার আগেই সে বুঝে ফেলত আমি তাকে কি বলতে চাচ্ছি।এভাবে দিন যেতে লাগল, আমাদের ঘনিষ্টতাও বাড়তে লাগল।কিছুদিন পর আমরা বিয়ে করলাম”।এক নিঃশ্বাসে সব বলে মেয়েটা হটাত্‍ চুপ হয়ে গেল।
আরশাদ আলী চোখ বন্ধ করে ছিলেন, চোখ খুললেন।সোজা হয়ে বসতে বসতে বললেন, আপনাদের বিয়ে হয়েছে কত বছর হল?
ঃ ২ বছর, এক গ্লাস পানি খেতে পারলে ভাল হত।
আরশাদ আলী পানি আনলেন, সঙ্গে দুই কাপ চা।মেয়েটা এক ঢোকে পানিটা শেষ করলো।এরপর আবার শুরু করলো, “বিয়ের পর থেকেই তার চেহারা বদলাতে শুরু করলো।আস্তে আস্তে জানতে পারলাম, সে অনেক অপরাধকর্মে জড়িত।এক সময় মনে হতে লাগলো, আযাদ আসলে মানুষ না, পিশাচ।আমি তার দিকে তাকালেই সে বুঝে ফেলে আমি কি ভাবছি।মানসিক ভাবে আমি ভেংগে পড়তে লাগলাম।এর মধ্যে জানতে পারলাম, সে এইভাবে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে।এসব নিয়ে একদিন তুমুল ঝগড়া করলাম।পরের দিন ঘুম থেকে উঠে দেখি সারা শরীরে প্রচন্ড ব্যাথা।নড়াচড়ার ক্ষমতা নেই।মনে হচ্ছে আমার সব হাড্ডি গুড়া হয়ে গেছে।অথচ শরীরে একটা দাগও নেই।"
ঃ আপনি আমার কাছে কেন এসেছেন?
ঃ স্যার, আপনি আমাকে বাঁচান।আমার জীবনটা নরক হয়ে গেছে।বহুবার পালিয়ে যাবার চেষ্টা করেছি, পারি নাই।মনে হয়, কোথায় জানি আটকে যাচ্ছি।চলে যাই, আবার ফিরে আসি।
ঃ আপনি যে এখানে এসেছেন, আযাদ সাহেব কি সেটা জানেন?
ঃ না, সে ২ দিনের জন্য চিটাগাং গেছে।আমি অনেক কষ্টে আপনার ঠিকানা যোগাড় করে এখানে এসেছি।
আরশাদ সাহেব চেয়ার থেকে উঠে কিছুক্ষণ পায়চারি করলেন।তারপর হাঁটা থামিয়ে বললেন, এখন আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন, প্রথম যেদিন আযাদ সাহেব ফুল নিয়ে আপনার সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি কি আপনার মুখের দিকে তাকিয়ে ছিলেন?
ঃ হ্যা।
ঃ এমন কি কখনো হয়েছে, আপনি তার দিকে না তাকিয়ে তার ব্যাপারে কিছু ভেবেছেন; তিনি সেটা বুঝে ফেলেছেন?
ঃ খেয়াল করিনি।তবে সম্ভবতঃ, না।
ঃ আযাদ সাহেব দেখতে কেমন?
ঃ রাজপুত্রের মত।
ঃ আপনি কি চাকরি-বাকরি কিছু করেন?
ঃ না।
ঃ করেন না কেন?
ঃ সে পছন্দ করে না, তাই।আমি ওকে খুব ভয় পাই।
আরশাদ আলী আবার ঘরময় পায়চারি শুরু করলেন।বেশ কিছুক্ষণ পর তিনি তার চেয়ারে গিয়ে বসলেন।
ঃ আমি লক্ষ্য করেছি, আপনি যখন আপনার সামনে উপস্থিত কারও সম্পর্কে কিছু ভাবেন তখন আপনার ঠোঁট কাপে, যেটা এর মধ্যে বেশ কয়েকবার হয়েছে।আমার ধারণা, আপনার মনের কথাগুলি অনেকসময় আপনার অজান্তেই আপনার ঠোঁটে প্রকাশ পায়।আযাদ সম্ভবত খুব ভালো লিপ-রিডার।সে কোনভাবে লিপ- রিডিংযের মাধ্যমে আপনার Thought রিড করতে পারছে।তার রাজপুত্রের মত চেহারা, মনের কথা বলতে পারার ক্ষমতা সব মিলিয়ে আপনি তার প্রতি গভীর ভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন এবং তাকে অতিমানব ভাবা শুরু করেন।কিন্তু আসলে তার কোন অতীন্দ্রিয় ক্ষমতা নেই। আমার ধারনা, আপনি যদি একটা চুইংগাম চিবুতে চিবুতে তার দিকে তাকিয়ে মনে মনে কঠিন কোন গালিও দেন, সে ধরতে পারবে না।এবার আসি দ্বিতীয় প্রসংগে, আযাদের প্রতি অতিরিক্ত মুগ্ধতার কারনে বিয়ের পরে আপনি তার কাছে পুরোপুরি সমর্পিত হয়ে যান।ফলে তার আরেকটা সুবিধা হয়।সে আপনাকে সহজেই হিপনোটাইজ করে ফেলে এবং প্রয়োজনমতো তাতে সে কিছু self – torturing hypnotic suggestions ব্যবহার করে।যেহেতু আমরা আমাদের শারীরিক সব অনুভূতি মস্তিষ্ক দিয়েই অনুভব করি, তাই ঘুম থেকে উঠে শরীরে কোন চিহ্ন দেখতে না পেলেও আপনি মনের যন্ত্রণাদায়ক সেই অনুভূতিগুলিই আপনার মস্তিষ্কের মাধ্যমে অনুভব করেছেন।এখন আপনার কাজ একটাই- এই আচ্ছন্নের বৃত্ত থেকে বের হয়ে আসা।আমার বিশ্বাস, এর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×