ঢাকা: আটক ব্লগারদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ব্ল্যাক আউট করে প্রতিবাদ জানাচ্ছে প্রগতিশীল ব্লগগুলো।
ব্লগগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের মৌলবাদ তোষণ এবং ব্লগার গ্রেফতারের প্রতিবাদ- প্রতিরোধে এ ব্ল্যাক আউট।
ব্ল্যাক আউটে রয়েছে, আমার ব্লগ, সচলায়তন, মুক্তাঙ্গন, মুক্তমনা, নাগরিক ব্লগ, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, ক্যাডেট কলেজ ব্লগ, ইস্টিশন ব্লগ এবং সরব। এর সঙ্গে সংহতিতে রয়েছে, আর সব প্রগতিশীল সেক্যুলার প্লাটফর্ম।
ইস্টিশন ব্লগের ফেসবুক পেজে ব্লগার সুশান্ত দাসগুপ্ত বলেছেন, ‘‘অনেকেই হয়তো ভাবছেন যে, ব্লগে ব্ল্যাক আউট করে কি লাভ? বিষয়টাতো লাভ-লোকসানের না। ব্লগে, ফেসবুকে সরকার জামায়াত-বিএনপির বিরুদ্ধে যে সমর্থন পেয়ে আসছে, ওদের ষড়যন্ত্রমূলক যত দুরভিসসন্ধি সেগুলা কারা উন্মোচন করেছে? এই ব্লগাররা। এটা এক বিরাট সমর্থন। এই সমর্থন না পেলে সরকার বুঝবে, ব্লগারদের দাম আছে কি নেই। এই যে তরুণ প্রজন্মের সচেতনতা কাদের কারণে? আজকের গণজাগরণ কাদের কারণে? এই ব্লগারদের কারণেই। সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের হাতে তুলে ধরার জন্য কিছুই করতে পারে নাই, কিছুই না। কিন্তু ব্লগাররাই বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধের দুর্লভ দলিল এবং ছবি।’’
তিনি বলেন, ‘‘ব্লাক আউটের মাধ্যমে সরকারক ম্যাসেজ দেওয়া হবে যে, আমরা এতোদিন ব্লগে কি করেছি। শুধুই কি সময়ের অপচয় ছিল, নাকি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করা হয়েছিল? এ পর্যন্ত আমরা কি কাজ করছি এবং সবগুলো ব্লগ যে একসঙ্গে আছে সেটা সরকারকে বুঝিয়ে দেওয়াই মুল উদ্দেশ্য।’’
ব্লগ বন্ধ ও ব্লগারদের নির্যাতনে প্রতিরোধে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে ব্লগার ও ব্লগগুলোর পক্ষ থেকে।
ব্লগগুলোর মডারেটরদের পক্ষ থেকে আরও বলা হয়, ‘‘সরকার মুক্তচিন্তার ওপর আঘাত করতেই এবং হেফাজতে ইসলামকে খুশি করতেই ব্লগারদের গ্রেফতার করছে। এমনকি সুস্পষ্ট অভিযোগ ছাড়াই ব্লগারদের ওপর হুমকি আসছে।’’
‘‘শুধু তাই নয়, সরকার কাদের সঙ্গে বসে ৮৪ জনের তালিকা তৈরি করেছে, সে বিষয়েও কিছু স্পষ্ট করেনি। ওই তালিকা প্রকাশের পর থেকে ব্লগাররা নিরাপত্তাহীনতায় পড়েছেন। এর প্রতিবাদেই অনির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাক আউট হচ্ছে ১০টি ব্লগ।
উল্লেখ্য, গত সোমবার রাত ও মঙ্গলবার ভোররাতে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজন ব্লগারকে গ্রেফতার করা হয়। সর্বশেষ বুধবার গ্রেফতার করা হয় আরও একজন ব্লগারকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সর্বশেষ বলেছেন, আরও কয়েকজন ব্লগারকে গ্রেফতার করা হবে।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত ব্লগার আসিফ মহিউদ্দিনকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে সাত দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।
সুত্র: বাংলানিউজ ২৪ডট কম
কিন্তু সামু কে তো এখন ও পাওয়া যাচ্ছে। তাহলে সামু কি ওই ব্লগের সঙ্গে একাত্ত নয় ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





