ছিলাম একাকী আমার একলা পৃথিবীতে
চারিদিকে ছিল হিমশীতল নিঃসঙ্গতা
আর গনগনে আগুনের মত
প্রত্যাখানের তীব্র দৃষ্টি তোমার
আমি পুড়ে ছাড়খাড়
কিংবা কনকনে হাওয়াড় মত নির্লিপ্ততা
আমাকে এড়িয়ে যাওয়া
আমার অপমানে নীল হওয়া
কোথাও যেন এতটুকু স্বপ্ন নেই
নেই ভালবাসার এতটুকু স্পর্শ
সেই অসীম শুন্যতায়
হঠাত যেন পাখির কলতান
শিশুদের মুখরতায় পূর্ণ
আমাকে অবাক করে তোমার আগমন
আজ আর আমি এক নই,
সঙ্গী হয়েছ তুমি.
স্বপ্ন আছে আজ , আছে ভাল লাগা,
আছে তোমাকে কাছে পাওয়া
আর তোমার কাছে যাওয়ার তীব্র শিহরণ
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


