শত বছরের জমা ঘুমগুলিতে যেন
দুচোখ ভেঙে আসছে
শত বছরের জমা আলোগুলি যেন
নিভু নিভু করে জ্বলছে
শত বছরের জমা আধারগুলি যেন
চোখের সামনে এসে ভিড়ছে
শত বছরের জমা কষ্টগুলি গাঢ় হয়ে যেন
নীল থেকে কালো রঙ হয়ে যাচ্ছে
শত বছরের জমা চিঠিগুলি যেন
মহাকালের গর্তে পচে মরছে
শত বছরের গড়া দূরত্বগুলি যেন
একসাথে মিশে বড় হচ্ছে
শত বছরের কোলাহলগুলি যেন
মিশে নিস্তব্ধ হয়ে যাচ্ছে
শতবছরের বাধা নিয়মগুলি যেন
এক এক করে ভেঙে পড়ছে
সত্যি, শত বছরের ব্যাবধানে অনেক কিছুই বদলেছে
শুধু বদলায়নি আঁকা ছবির ওই মানুষগুলি
ওরা ঝুলে আছে দেয়ালের উপরে
ফ্রেমবন্দি হয়ে, চিরজীবনের জন্যে
খুব অদ্ভুত মনে হয় যখন ভাবি
আটকা পড়ে থাকে
ফ্রেমবন্দি হয়ে, চিরজীবনের জন্যে
শতবছর যেন ওদের কাছে কয়েকটা মুহূর্ত
ঘুম কিংবা কোলাহলের সুর
আলো কিংবা আধারে রূপ
সব যেন এক ছোট গর্ত
খুব অদ্ভুত মনে হয় যখন দেখি
সারাক্ষন তাকিয়ে থাকে
নিষ্প্রাণ দুটি চোখ মেলে অপলক
একটুও নড়াচড়া নেই
বলেও না কিছু মুখ ফুটে
যেন এক নীরব দর্শক
সময় চলে যায়
শতবছরে অনেক কিছুই বদলায়
কিন্তু ফ্রেমবন্দি মানুষগুলি বদলায় না
ওরা যায় অপরিবর্তিত থেকে
শত বছরের সাক্ষী হয়ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



