দুষ্কৃতকারীরা প্রকৃতপক্ষে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের হৃদয়
০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মীর আব্দুল আলীম : কক্সবাজার ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনায় আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি দোষারোপ করছে। দেশের মর্যাদার প্রশ্নেও এ মুহূর্তে দল দুটির বাচালতা, হুংকার, দোষাদুষি, আর কাঁদা ছোড়ার নগ্ন প্রতিযোগিতা দেশবাসীকে হতবাক করেছে। কোথায় হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে তা না করে দেশের বড় দুই রাজনৈতিক দলেরর দায়িত্বশীল নেতারা এখন ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে। স্বীকার করতেই হবে, এই ঘটনায় ওই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর একটা আঘাত লেগেছে। কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধবিহার, মন্দির ও বৌদ্ধপল্লী শুধু নয়, দুষ্কৃতকারীরা প্রকৃতপক্ষে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের হৃদয়। এ বিপজ্জনক নাশকতায় সভ্যতা কলুষিত হয়েছে। বাংলাদেশের দীর্ঘকালের ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতি, পরমত সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধ ভূলুণ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে এ আঘাত সারিয়ে তোলার কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের হাওলা করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং পরিস্থিতি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এ মুহূর্তে অতি জরুরী। এখানে কাল ক্ষেপনের সুযোগ মোটেও নেই ।
-akhonsamoy
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন