আমরা সবসময় বাছ-বিচার ছাড়াই ফাস্টফুড নামে কি খেয়ে যাচ্ছি তা কি একবারো ভেবে দেখেছি ??
প্রতিদিন যে পরিমান ফাস্টফুড খাওয়া হয় আমাদের তাতে যে পরিমান চর্বি থাকে তার পরিমান শুনলে "মডার্ন" তরুন-তরুনীরা আঁতকে উঠবেন বৈকি ।
এই চর্বি আপনার আরটারী তথা ধমনীতে জমে গঠন করে Athero-Sclerotic Plaque । যা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর তো বটেই। আপনি যেকোন সময় আক্রান্ত হতে পারেন হৃদরোগে ।
কিন্তু সবই আপনি এড়িয়ে যেতে পারেন খুব সহজে । পেতে পারেন সুস্থ সুন্দর জীবন .।.।.। শুধু কিছু নিয়ম-কানুন মেনে চলুন ।
যেমন --
*পানি খান নুন্যতম ৭-৮ গ্লাস প্রতি দিন ।
* ফাস্টফুড অর্ধেকটা খান, বাকিটা মুড়ে নিন মোড়কে , পরে খান।
*সফট ড্রিঙ্কস বাদ দিন , শুধু পানি পান করুন
* সঙ্গীসহ খান, গল্প করতে করতে খেলে খাবার ভাল করে চাবানো হয়--যা হজম সহায়ক ।
*দুশ্চিন্তা মুক্ত থেকে খাবার খান ।
*শাক-সব্জি বেশি খান ।
*ব্যায়াম করুন ! দৈনিক নুন্যতম ১৫ মিনিট।
আশা করা যায় আপনি সুস্থ-সবল জীবন অতিবাহিত করতে পারবেন , ফাস্টফুড না ছেড়েই ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



