somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক নাকি লাইফবুক ??

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক ফেবু বন্ধু আজ লিখেছে "ফেসবুককে যেন লাইফবুক বানানো না হয়" -- কথাটার সাথে একমত পোষন করলেও কম হবে, ওকে সত্যি খাওয়ানো দরকার ছিল।

সারাবিশ্ব নিয়ে মাথা ঘামানোর সময় নেই আমার। কিন্তু আমাদের দেশের তরুণসমাজের প্রতিদিনের অনুষঙ্গ হয়ে উঠেছে ফেসবুক। যার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সে প্রতিদিন একবার হলেও দেখে, আর নিয়মিত ব্যবহারকারী (আমার মত) হলে তো মিনিটে-মিনিটে না দেখলে ভাত-পানি Digestion হয়না।

ফেসবুককে রীতিমত এখন জীবনের ভার্চুয়াল পর্যায় বানিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম। বাস্তব জীবনে হয়তো আমরা মাঝে মাঝেই হাসি-ঠাট্টা-মশকরা করি, ঝগড়া-বিবাদ-মনোমালিন্য হয়, এসব আমরা একসময় ভুলে আবার আগের মত হয়ে যাই। কিন্তু ফেসবুক আসার পর সবাই ঝগড়া হলেই স্ট্যাটাস, আনফ্রেন্ড, ব্লক করে দেয় - ফলে যে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাচ্ছিল, তা আবার রূপ নেয় কদর্য তিক্ততায়।
-ফলাফল, বন্ধুত্ত্বে "আড়ি"

*অমুক মেয়ের/ ছেলের ছবিতে লাইক দিয়েছে কেন?????
-ফলাফল, Break-Up, Divorce

*অনেকে রিয়েল লাইফে অনেক ভালো মানুষ, ফেসবুকে হয়তো মনের কথাটি লিখেছেন, কারও সাথে হয়তো বা তা আদর্শে মিল হয়নি।
-ফলাফল, ধর, মার, বের করে দে...

*আর এর সাথে বিভিন্ন পরিবারের মধ্যে কথা ও ছবি চালাচালির মাধ্যমে সম্পর্ক নষ্টের খবরও আমাদের অজানা নয়।

#এখন কথা হলো, জীবনটা বেশি জরুরী নাকি ভার্চুয়াল জগত ?
ফেসবুক অবশ্যই জরুরী, আমার সব নতুন পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগের সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো ফেসবুক।

কিন্তু ফেসবুককে নিজের বাস্তব জগতের সাথে না মেলালেই নয়?
আমার সাইকিয়াট্রির এক স্যার বলেছিলেন, #Life - #Facebook = #Good_Life :)

আমার পক্ষে তো পুরোপুরি বাদ দেয়া সম্ভব নয়, তাই কিছুই করিনা। এরকমের ফালতু লোক দেখলে এড়িয়ে যাই।

ফেসবুককে রিয়েল লাইফ বানানোর যে চেষ্টা, তার ফল পেতে আর বেশিদিন হয়তো লাগবে না। একদিন বিয়ে-তালাক হবে ফেসবুকে, সব আন্দোলন রাজপথে না হয়ে হবে #হ্যাশট্যাগ দিয়ে, ঠুনকো সম্পর্কে ছেয়ে যাবে চারিদিক, মানুষ মানুষকে মুখে নয় - ফেসবুকের স্ট্যাটাস দেখে বিশ্বাস করবে ...... শুনতে হাস্যকর শোনালেও এটাই সত্যি।

ইদানীং ধর্ম নিয়েও মারাত্মক ব্যবসা চলছে সবজায়গায় যেটা দেখলে এমনিই কোন শিক্ষিত লোক ভ্রু কোঁচকাবেন। "আল্লাহর এই আয়াত শেয়ার করলে কালই একটা ভালো খবর পাবেন, না হলে ২০ বছর কষ্ট পাবেন" -- এরকম।

WALL-E নামে একটা অ্যানিমেটেড মুভিতে দেখেছিলাম সবাই সবাইকে ভার্চুয়াল লাইফে চেনে, সেখানেই কথা-বার্তা সবকিছু। একবার কোন এক কারণে সবার মুখোমুখি দেখা হয়ে যায় ,তখন সবাই অবাক......তারা ভুলেই গিয়েছিল যে আসল জগত বলে কিছু আছে।


ফেবু চালান, তবে ফেবুকেই জীবন-মরণ ভাবার কারণ নেই। এটা একটা কৃত্রিম জগত মাত্র, এটা নিয়ে সিরিয়াস না হয়ে বাস্তব জীবনকে সিরিয়াসভাবে নিন :)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×