somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আগুনে পাখি
আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

সেনাবাহিনী নিয়ে কেন এই মিথ্যাচার ?

০৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় ফেসবুকে বন্ধুদের পোস্টগুলো দেখে যাচ্ছিলাম। হঠাৎ চোখ আটকালো। একজন একটা ভিডিও শেয়ার দিয়েছে যার প্রথমেই কিনা একজন সেনাসদস্যের হাত-পা-মুখ বাধা চিত্র।

দেখে খারাপ লাগলো। পরে পুরো ভিডিওটা দেখলাম...পুরো ভিডিওজুড়ে একটা কথাই বারবার বলা হয়েছে, আর তা হলো "আওয়ামী লীগের কথা মেনে না চলায় সেনাসদস্যদের ওপর নির্যাতন"।

ভিডিওর লিংকঃ https://goo.gl/JV7wIZ

ভিডিওটা শেয়ার করেছেন Zahid F Sardar - Saddi নামে একজন।
তার পেজের লিংক - https://goo.gl/aqzjao

এখন সমস্যা হলো, তার ভিডিওটা পুরোটাই বানোয়াট ও ভুয়া। কারণ ইউটিউবে এটা ২০/০৫/২০১৩ সালেই আপলোড করা হয়েছে। আর ভিডিওটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো কোর্সের একটা পানিশমেন্টের ভিডিও, যাকে অনেকে "Gagging" নামেও চেনেন।

আসল ভিডিওর ইউটিউব লিংকঃ https://goo.gl/DmCfrN

এখন কথা হলো, আমি কোন আওয়ামী দালাল নই কিংবা বিএনপির এজেন্টও নই, সাধারণ একজন নাগরিক মাত্র। এই দুটো দলই এদেশে স্বচ্ছ রাজনীতি করতে চরমভাবে ব্যর্থ এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার সবচেয়ে খারাপ লেগেছে যে বিষয়টা, তা হলো দেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে এই নোংরা খেলাটা না খেললেও পারতেন তিনি। তার প্রোফাইল মতে তিনি একজন বিএনপি নেতা। আমার তা নিয়ে আপত্তি নেই।

আপনাদের আন্দোলন করতে হয় মাঠে গিয়ে করেন। কিন্তু দেশের সম্পদ নিয়ে এভাবে বাজে, মিথ্যা ও বানোয়াট কথা বলার অধিকার তাকে কেউ দেয়নি।
এখন সবাই জানেন রাজনৈতিক ময়দানে বিএনপির অবস্থা বেশি সুবিধাজনক নয়। দেশের স্বার্থে আমরাও চাই দলটি ভালো অবস্থানে এসে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করুক। কিন্তু এসব মিথ্যাচার দিয়ে দেশের ক্ষতির চেষ্টা করলে সাধারণ জনগণকে পাশে পাবে না বিএনপি।

অতঃএব আপনি বিএনপি বা আওয়ামী লীগ সমর্থক যাই হন সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু মনে রাখবেন, দেশ-দেশের মানুষ ও দেশের সম্পদ সবার আগে।
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×