অন্তহীনে তাইতো মনের কষ্ট অনুক্ষণ,
কষ্ট আমার ভিতর বাহির
হেথায় সেথায় কষ্ট গভীর।
কান পেতে তুমি শুনেছিলে ক্ষণ
তীব্র দহনে পুড়েছিলে মন,
নাম না জানা পাখির বাসায়
লুকিয়ে ছিলে বাঁচার আসায়।
তুমি এসোনা আমার কষ্ট ছুঁতে
ব্যথা পাবে মন কষ্ট নিতে,
থাক তুমি দূরে কষ্ট থেকে
রেখ তোমার মনে রংধনু এঁকে।
কখনও আমি কষ্ট লুকাই
নিজের ভুলের মাসুল চুঁকাই,
কখনও আমি মা হয়ে যাই
মায়ের মনের কষ্ট বুলাই।
কখনও আমি কষ্ট বিলাই
দূরের কোন সন্ধ্যা তারায়,
বধূর চোখের অশ্রু কুঁড়াই
আধার রাতের নির্জনতায়।
কখনও আমি কিশোরী মেয়ে
লুকানো কষ্ট তাঁড়িয়ে বেড়াই,
মা-বাবাকে জানিয়ে দিয়ে
নীলাকাশে স্বপ্ন উড়াই।
কখনও আমি বৃদ্ধার লাঠি
আঁকড়ে ধরে কষ্ট মেটাই,
মূল্যায়নের প্রতি ধাপে
যৌবনের সব শক্তি বাড়াই।
কখনও আমি নবজাতকের
মনেও কত কষ্ট তাঁড়াই,
নাম না জানা শিশু গুলো
পবিত্রতার আঁচলে জড়াই।
মানুষ মনের কষ্ট আমি
জড়ো করেছি একটা ঝুলায়,
এক, দুই, তিন গুনে গুনে
বিলিয়ে দিব তারার মেলায়
তানিয়া হাসান খান
সময়: ২:০০ দিবস
তারিখ: ১৮।০৬।১২ ই
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



