somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্ডাররেটেড

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চ্যার্টার উড়োজাহাজ এ মোনালিসা সহ যাত্রীসংখ্যা মাত্র ১৩ জন।পাশের সিটের মধ্যবয়সী ভদ্রলোকটি মোনালিসাকে জিজ্ঞ্যেস করে "কি করেন আপনি?
-মডেলিং,ক্যাটওয়ার্ক।আপনি কি করেন?
-আমি মিউজিক কম্পোজার।
-ওহ।আমার এক্সবয়ফ্রেন্ড ও মিউজিক কম্পোজার।
-নাম কি তার?
-প্যাপিলাস।
-প্যাপিলাস!ওতো তেমন ভাল একটা মিউজিক কম্পোজ করেনা।বেলো এভারেজ।
-হুম।
আগের সিটে বসা এক বয়স্ক মহিলা সিট থেকে উঠে বলতে থাকে " তোমরা যে প্যাপিলাসের কথা বলছো ও আমার স্কুলের স্টুডেন্ট। ও তো ছোটবেলা থেকেই বেলো এভারেজ স্টুডেন্ট ছিল।পড়াশোনার জন্য রেগুলার ওর মা-বাবার কাছে রিপোর্ট পাঠাতে হতো।

এবার পেছনের সিট থেকে এক যুবক দাঁড়িয়ে বলতে থাকে "প্যাপিলাস আমাদের কলেজে পড়তো।খুবই চুপচাপ থাকতো,মজার ব্যাপার হচ্ছে ও রেগুলার আমাদের কলেজের ফ্রেন্ডদের দ্বারা রেগিং এর স্বীকার হতো কিন্তু কোন সময় তাকে কাউন্টার দিতে দেখা যাইনি,বড়ই ভদ্রগোছের ছেলে ছিল,ভীষণ স্লো"।

একটা পর্যায়ে দেখা যায় উড়োজাহাজ এ থাকা এয়ারহোস্টেজ থেকে শুরু করে বাকী ১৩ জন আরোহীর সবাই কোন না কোন ভাবে " প্যাপিলাস"কে চিনে!

প্যাপিলাসের মা-বাবা বাগানের চেয়ারে বসে কফির সাথে ম্যাগাজিন পড়ছিল,দুরে একটা উড়োজাহাজ এর আওয়াজ পেয়ে একবার তাকিয়ে আবার ম্যাগাজিনে মশগুল হওয়ার পর এবার আরো জোরে উড়োজাহাজ এর আওয়াজ টা কানে আসলো। এবার যখন দুইজনেই উড়োজাহাজ এর দিকে তাকায় তখন দেখে প্লেন টি তাদের দিকেই আছড়ে পড়ছে!

প্যাপিলাস আসলে উড়োজাহাজটি হাইজ্যাক করেছিল।এর আগে যাদের যাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল সবাইকে ওই উড়োজাহাজ এ একত্রিত করে পুরো প্লেনটি ওর মা-বাবার উপরে গিয়ে ক্রাশ করায়।কারন প্যাপিলাসের এই ঘটানায় ওর মা-বাবাকেও দায়ী মনে করে।

উপরের গল্পটি সিনেমার হলেও নীচের গল্প সিনেমার লোকদের বাস্তবতা নিয়ে!

অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন ও ছোটবেলায় পড়ালেখা বা সোশ্যাল একটিভিটিতে অনেক অনেক দুর্বল ছিল।অথচ এখন দেখেন বিশ্বের সেরা সুন্দরী মেয়েটি তার বউ!
এডিএইচডি(এটেনশন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার)এই রোগে আক্রান্ত ছিল অভিষেক বচ্চন।কিন্তু অমিতজি আর জয়া বচ্চনের ডেডিকেশন এবং প্রোপার গাইডেন্স এর কারনে অভিষেক সেটা ওভারকাম করে।
আবার উল্টো দিক ও আছে;
অমিতাভ-জয়া যেমন তুমুল ব্যাস্ত অভিনেতা-অভিনেত্রী ছিল তেমনি সুনীল দত্ত-নার্গিস ঠিক ওইরকম ছিল। অভিষেক বচ্চনের এডিএইচডি থাকলেও সঞ্জয় দত্তের ওইসব কিছুই ছিলনা বরঞ্চ অভিষেকের চেয়ে অনেক হ্যান্ডসাম ছিল।কিন্তু সুনীলরা সঞ্জয় কে প্রোপার গাইডেন্স না করার কারনে যতেস্ট প্রতিভাবান, হ্যান্ডসাম থাকার পরেও সঞ্জয় এর জীবন অনেক কলংকময়।যদিও সে অভিষেক অপেক্ষা অনেক জনপ্রিয়।
পক্ষান্তরে অভিষেকের জীবনে কিন্তু কোন কালির ফোঁটা নেই।
অমিতাভের নায়ক ক্যারিয়ারের শেষের দিকে "এবিসি" নামক প্রযোজনা সংস্থা ব্যাপক লসের মুখে পড়ে গিয়ে অমিতাভের দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রমের সময় অভিষেকের অভিনয়ের প্রতি ইচ্ছা না থাকা স্বত্তেও বেশ কিছু মুভিতে অভিনয় করে বাবাকে দেউলিয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়।অপরদিকে সুনীল যখন মারা যায় সঞ্জয় তখন জেল থেকে এসে বাবার শেষকৃত্য পালন করে।

সুতরাং ;আন্ডাররেটেডদের অযত্ন অবহেলা নয় বরঞ্চ ভালবাসা অনেক অনেক আদর দিয়ে যত্ন দিয়েই গড়ে তুলতে হয়।বঞ্চনা,অবহেলায় ওদেরকে আরো তলিয়ে যেতে দেয়া কোন ভাবেই উচিত না।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×