বাবা ছিলো ব্যাকডেটেড
কি শিক্ষা তুমি পেয়েছিলে মেয়ে? আমি জানিনা। ঘরে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। কি তুমি শিখেছ মেয়ে বন্ধুদের সাথে চলাফেরা করে? বাবা ছিলো ব্যাকডেটেড। আচ্ছা সে হিসেবে পৃথিবীর সব বাবারাই তো ব্যাকডেটেড, নয় কি? কোন বাবা তার মেয়েকে অবাধ স্বাধিনতার নামে বেলাল্লাপনা করতে বাজারে ছেড়ে দিবে? আছে কি এমন পাষান বাবা পৃথিবীতে। মেয়ের অধঃপতন দেখে কোন বাবার মন কাঁদে না, নিরবে, নিভৃতে কিংবা প্রকাশ্যে?
আচ্ছা আমার বাবা সেই ১৯৫৫ সালে জন্ম গ্রহন করেছেন। আমার বাবাও মনে হয় সেকেলে আই মিন ব্যাকডেটেড। আমার সাথে একমত হন, দ্বিমত হন, আদর্শিক অনেক বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। কখনো যৌক্তিক কখনো অযৌক্তিক অনেক কথা বার্তা হয়। মাঝে মাঝে আমার বাবা বিরক্ত হয়ে আমাকে বলেন " তুই বড্ড বেশি বুঝিস" আমিও মাঝে মাঝে বাবাকে বলি "আব্বা তোমার চিন্তা সেকেলে হয়ে গেছে, পৃথিবী অনেক বদলে গেছে এখন"
আচ্ছা এই যে বাবার সাথে তর্ক বিতর্ক, তুমুল আলোচনা-সমালোচনা হয় এতে কি কখনো বিরক্ত হয়ে বাবাকে হত্যা করার পরিকল্পনা মাথা আসতে পারে? বাবা তো বাবাই, মা তো মা ই। বাবা-মাকে হত্যা করার মতো জঘন্য ও ঘৃন্যতম চিন্তা যাদের মাথয় আসতে পারে তারা কি শিক্ষা পেয়েছে তা জানতে খুবই ইচ্ছা করছে। হে করুনাময় আমরা এমন এক সমাজে বসবাস করছি যে সমাজে অবাধ নোংরা ছেলে-মেয়ে মেলামেশা করতে বাঁধা দেয়ায় আজ বাবা-মায়ের মতো পবিত্র দুটো মুখ কে হত্যা করা হয়েছে, হন্তারক তার নিজের মেয়ে। হ্যা মা তুমি কি তাহলে এমন মেয়ের জন্ম দিতে দীর্ণ করে দিয়েছিলে নিজের শরম, কাতরাচ্ছিলে প্রসব বেদনায়, চিৎকার করছিলে মরন যন্ত্রনায়, সহ্য করেছিলে পৃথিবীর সবচেয়ে কঠিন কষ্টকর অভিজ্ঞতা।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


