somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন করুন, সারা বিশ্বের সাপোর্ট পাবেন

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দরকার হচ্ছে জোড়ালো আন্দোলন

দরকার হচ্ছে জোড়ালো আন্দোলন। এর বাইরে কোন কথা নেই। কিন্তু বাংলাদেশে গনতন্ত্র, ধর্ম, স্বাভাবিক রাজনীতি, মানুষের মৌলিক অধিকার রক্ষায় রাজনৈতিক দল গুলোর মধ্যে কোন কমিটমেন্ট দেখা যাচ্ছে না। আজ যে স্বৈরাচার লেডি হিটলার জগদ্দল পাথরের মতো মানুষে বুকের উপর চড়ে বসে মানুষের রক্ত পান করছে তার বিরুদ্ধে কি বিরোধীদল গুলো কোন কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারছে? সত্যিকার অর্থে না, কিছুই করতে পারেনি।

জনগন অধীর আগ্রহে বসে ছিলো যে বিএনপি একটা কঠোর আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে। এবং সাধারন মানুষকে ঐ মানুষরুপী হায়েনার হাত থেকে রক্ষা করতে বিশেষ ভুমিকা পালন করবে? শুধু মাত্র এই বিশ্বাস থেকেই চরম রাজনীতি ও নারী নেতৃত্ব বিদ্বেষী কওমী মাদ্রাসার হুজুরেরা মাঠে নেমে এসেছিলো হায়েনা লেডি হিটলারের হাট থেকে দেশকে বাঁচাতে ভূমিকা নিতে। কিন্তু দালাল টাইপের কিছু জাতীয়তাবাদী নেতাদের বিশ্বাসঘাতকতার কারনে হেফাজতে ইসলাম যেমন রক্তের নহরে ভেসে গেছে। তেমনি ঢাকা শহরে আজ পর্যন্ত একটা মিছিলও ঠিক মতো করতে পারেনি বিএনপি। যে নেতাদের বুকের পাটায় এতো কমজোড় এরাই আবার দলের নেতৃত্বে বসে আছে। এরাই দল ক্ষমতায় আসলে সবচেয়ে বড় পদ ও মন্ত্রিত্ব বাগাবে।

আন্দোলনের কোন বিকল্প নেই

আন্দোলনের কোন বিকল্প নেই। মনে রাখতে হবে আপনার যদি আন্দোলন করার ক্ষমতা না থাকে তাহলে জনগন ধরে নিবে দেশ চালানোর ক্ষমতাও আপনার নেই। ইতিহাস থেকে জানা যায়, অনেক বড় বড় নেতা ও তাদের তারকা নেতৃত্ব খচিত দল নিমিষের জনগনের চোখ থেকে হারিয়ে গেছে কেবল মাত্র মাঠে ঘাটে রাজপথে পদচারনা কমে গেছিলো বলে। জাতীয় পার্টির অবস্থাই দেখুন না কেনো? তাই আবারো বলছি আন্দোলনের বিকল্প নেই।

আওয়ামীলীগ কে দেখুন। মনে আছে তাদের আন্দোলন করার শক্তি কি পরিমান। কি পরিমান ডেডিকেশন ও কমিটমেন্ট দল ও তার নেত্রির প্রতি। তাই আবারো বলছি জনগনের মুক্তির জন্য, দেশকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে আসতে হবে। রাজপথ দখলে রাখতে হবে। আপনি আজ রাজপথ দখল করুন দেখবেন কাল থেকে শুধু আমেরিকা নয়, আওয়ামীদের প্রভু ইন্ডিয়ান দাদা বাবুরাও বিএনপি কে সাপো্র্ট করবে। আর আপনি যদি বিদেশী শক্তি কে বুঝিয়ে দেন আওয়ামীলীগ শক্ত রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রাম করে তাদের টলানো যায় না। তাহলে আপনিই বলুন অযথা কেনো কেনো একটা এস্টাবলিশ শক্তিশালী সরকারের বিরুদ্ধে বিদেশী রাস্ট্রগুলো ঝগড়া ঝাটি করবে। জালিম সরকার আর গনতন্ত্রের কবর তো অনেক দেশেই আছে তো আমেরিকা, বৃটেন কি সব জায়গায় যেয়ে ডেমক্রেসীর জন্য আ্যাডভোকেসী করছে। না। তারা সেখানেই যায় যেখানে শক্তিশালী বিরোধীদল আছে যারা ডেমোক্রেসীর জন্য লড়ছে।

তাই এখনো সময় আছে আন্দোলন- প্রতিরোধ শক্তিশালী করুন। সারা বিশ্বের সাপো্র্ট পাবেন। হায়েনা পালানোর পথ পাবে না। ইন্ডিয়াও সাহায্য করতে এগিয়ে আসবে না। মনে রাখতে হবে হসিনার বাবা ছিলো সারা পৃথিবীতে ইন্ডিয়ার সবচেয়ে আপনজন, ঘনিষ্ট অনুচারী। তার মৃত্যতে ইন্ডিয়া কিছু করতে আসেনি। সে তুলনায় হাসিনা তো অতি সাধারন বাআল।

"বিদেশে আমাদের কোন প্রভু নেই, বন্ধু আছে"

বেগম জিয়ার একটা কথা দিয়ে শেষ করবো। তিনি বলেছিলেন, "বিদেশে আমাদের কোন প্রভু নেই, বন্ধু আছে" কথাটা কতখানি সত্য তা বুঝতে হলে বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষন করলেই যথেস্ট। আওয়ামীলীগের প্রভু থাকার কারনে সে তার প্রভুর ইচ্ছায় ও প্রভুর শক্তিতে ভরসা করে নিজ দেশের মানুষের রক্তে স্নান করছে। আর বিএনপি'র প্রভু না থাকায় আজো কোন বিদেশী শক্তি বিএনপি কে স্বান্তনাটুকুও দেয়নি। কিন্তু বিএনপি যদি আন্দোলন গড়তে সক্ষম হয় তাহলে দেখবেন বন্ধুর কোন অভাব হবেনা। বরং বাংলাদেশের ভুরাজনৈতিক পরিস্থিতি বলছে বিশ্বের অনেক শক্তিশালী দেশ যাদের কাছে ইন্ডিয়া হচ্ছে স্মল ফিশের মতো তারা বসে আছে একটা শক্তিশালী আন্দোলন দেখলে সারা বিশ্ব মাতিয়ে দিতে পারবে লেডি হিটলার খুনি গনহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে। সত্যিই বিএনপির দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব, জামায়াতের দিকে নয়।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×