somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উপপাদ্য
মূর্খ সমাজপতি গাঁয়ে, গগনে দেখি ক্ষয়িষ্ণু চাঁদ বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ

মৃত্যু ভাবনা : অসম্ভব সুন্দর কিছুর জন্য মরতে চাই

১৪ ই জুন, ২০১৪ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে মানুষের মৃত্যু সংবাদ শুনে খুব বেশী আবেগ তাড়িত হয়ে পড়ি। আর সেই মৃত্যু সংবাদটি যদি কোন আপন মানুষের হয় তাহলে স্মৃতির দড়জায় কড়া নাড়ে অতীতের অনেক সুখ -দুঃখের গল্প। আমি জানিনা আপনাদেরও এমন অনুভূতি হয় কিনা।

গতকাল আমার খুব প্রিয়, অসম্ভব প্রিয় একজন মানুষ ইহজগত ছেড়ে চলে গেছেন। চলে গেছেন অপারের সুন্দর ভুবনে, আজ হোক কাল হোক আমরা সবাই সেখানে যাবো। যেখানে সবাইকে যেতে হবে। মহান আল্লাহ'র ডাক এসেছে। পৃথিবীর সমস্থ জঞ্জাল থেকে মুক্ত হয়ে, নির্ভার হয়ে একা একা চলে গেছেন। পেছনে স্বজনের কান্না, বন্ধুর অশ্রুভেজা চোখ, স্মৃতির দরজার ঝড়ো হাওয়া।

কেউ মারা গেলে তার স্ত্রী সন্তানদের আসলে কি বলতে হয় আমি জানিনা। আমি বহু দিন বহু মৃতের স্বজনকে স্বান্তনা দেয়ার চেস্টা করেছি কিন্তু কেমন যেনো আর্টিফিশিয়াল মনে হয়েছে নিজের কথাগুলোকেই। গতকাল আমি ফোন দিয়েছিলাম আমার এই অত্যন্ত প্রিয় মানুষটির একমাত্র ছেলে কে যিনি আমার ভাই হন। মিনিট খানেক আমরা পরষ্পর চুপ ছিলাম। কোন শব্দ করতে পারিনি। কোন স্বান্তনার ভাষা বের হয় নি। কিন্তু ক্যানো যেনো মনে হচ্ছিলো আমি অনেক কথা বলে চলছি। আর ও প্রান্তে আমার ভাই ঠিকই বুঝে নিচ্ছেন আমার না বলা সব কথা। তারপর দুএকটা জরুরী বাক্য যেগুলো উচ্চারন না করলেই নয় সেরে ফোনটা রেখে দিয়েছি। ফোনটা রাখার সাথে সাথেই আমার মনে পড়লো কত কথা বলা দরকার ছিলো। কিছুই বলতে পারলাম না। তারপর এক পাহাড় কষ্ট নিয়ে, বেদনা নিয়ে গা' এলিয়ে দিলাম বিছানায়। অতীতের সুন্দর দিনগুলির কথা রোমন্থন করতে করতে কখন যে চোখে ভিজে গেলো টেরই পেলাম না।

নিশ্চয় প্রত্যেক মানুষকে মৃত্যর স্বাদ আস্বাদন করতে হবে। মহাগ্রন্থ কোরআনে আল্লাহ একথা ঘোষনা দিয়েছেন। এ জীবন চিরন্তন নয়। জিবনের শুরু আছে, শেষ আছে। যে জিবন শুরু করেছি সে জিবন একদিন শেষ হবে। গতকাল থেকে এ ভাবনাটাই খুব বেশী ভাবতেছি। যেহেতু একদিন আমাকে মরতেই হবে, এবং যেহেতু আমি মৃত্যকে ভয় করিনা তাই মহান আল্লাহর কাছে সব সময় একটাই প্রার্থনা করি মৃত্যটা যেনো শহীদী মৃত্য হয়। অসম্ভব সুন্দর কিছু করতে গিয়ে, মা, মাটি ও মাতৃভূমি জন্য যেনো মৃত্যু হয়। সৃষ্টিকর্তা ও তার দেখানো পথে যেনো মৃত্য হয়।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×