আজ সকালে ফজরের নামাজের জন্য উঠতেই আমার ১১ বছরের ছেলে সাকিফ ঘুম থেকে জেগে বললাে বাবা আমিও যাব। আমি বললাম, বাবা আজকে বাইরে অনেক বেশী ঠান্ডা, কাল যেও। আমার ছেলে বললাে না আমি আজই যাব। তুমি যেতে পারলে আমিও পারব। আগত্যা সাথে নিয়েই ফজরের নামাজের জামাতে গেলাম। নামাজ শেষে বাসায় এসে আবার শুয়ে পড়লে, আমার ছেলে আমাকে প্রশ্ন করলাে, বাবা আমি যে ফজরের নামাজ পড়লাম, আমি আল্লাহর কাছ থেকে কি পাব? আমি বললাম আল্লাহ তােমাকে বেহেস্ত নসীব করবেন। এরপর আমার ছেলে যা বললাে তা শুনে আমার চােখ দিয়ে পানি চলে আসলাে। আমার ছেলে যা বললাে ত হচ্ছে:
ছেলে: বাবা আমি যদি বেহেস্তে যাই, আল্লাহকে বলবাে, আল্লাহ তুমি আমাকে আবার ছােট করে দাও, আমার বাবা মা যেন আবার আমাকে সেই আদরের সাথে লালন পালন করেন।
আমার চোখ দিয়ে পানি চলে আসছিল, ছেলেটা আমার মনের কথাটা কি ভাবে জানল? যা আমি ব্যাক্ত করতে পারিনি, আমার ছেলেটা তাই বলে দিল। আমি শুধু মনেমনে বললাম, " রাব্বীর হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।
আমার প্রীয় ব্লগার বন্ধুরা, আমাদের জন্য দােয়া করবেন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




