somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু, ফেলানী এবং আড়িয়াল বিল

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিঃ দ্রঃ এটি হিট বাড়ানর জন্য দেয়া কোন পোস্ট নয়। নিজের ইচ্ছায় পড়বেন এবং গালি দিতে চাইলে নিজ দায়িত্যে দিবেন।

একটু ভুমিকা দিয়ে নেই। দীর্ঘদিন আগে নিতান্তই সাধারন কিছু পোস্ট দিয়েছিলাম। তারপর থেকে নিশ্চুপ দর্শক কিন্তু ব্লগ পড়া বাদ দেইনি।অনেক বার চিন্তা করেছি লিখব। এর ভিতর বিড়িশিরি, সিলেট, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার ঘুরে এসেছি। এগুলা নিয়ে পোস্ট দিতে চেয়েছিলাম কিন্তু লগইন করার অলসতাই আর দেয়া হই নাই।

যাই হোক দর্শক থাকাকালীন এই সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ করলাম। বিশেষ করে ব্লগারদের নিজেদের ভিতর মারামারি-কাটাকাটি।শুধু মারামারি না অকথ্য ভাষায় গালাগালি।ব্লগ স্বাধীন মত প্রকাশের মাধ্যম এর পরিবেশ নস্ট করার অধিকার তো কারও নেই। আমি ম্যাঙো-পিপল শুধু দেখি আর ভাবি আগে কি ছিল আর কি হলো। আগে বন্ধুদের উতসাহিত করতাম আর এখন সামুর পরিবেশ দেখে নিজের ই ঢুকতে ইচ্ছা করেনা কিন্তু নেশাও ছারতে পারিনা। আমি কোন ব্লগারকে চিনিনা। শুধু ব্লগ পড়ে যাই কারো নাম দেখিনা । দেখলেও মনে থাকেনা। আমার কাছে লেখা গুরুত্বপুর্ন লেখক নয়। জানিনা আপনারা একমত কিনা। খারাপ লোকের কাজ সবসময় খারাপ হবে আর ভাল লোকের কাজ ভাল হবে এটা তো কোথাও লেখা নেই। এই ব্লগে যারা লেখালেখি করে সবার প্রধান পরিচয় আমরা বাঙ্গালি। আমাদের দায়িত্ব আমাদের দেশকে এগিয়ে নেয়া।আমরা কেন নিজেদের মধ্যে যুদ্ধ করব? দেশের প্রয়োজনে আমরা কি একমত হতে পারিনা? অনেকে হয়ত বলতে শুরু করেছেন নতুন পাগল কোথা থেকে আসল। বলুন আমার কোন সমস্যা নেই। আমি জানি অনেকেই আমার সাথে একমত। এ বিষয়ে আর কিছু বলতে চাইনা।আপনার বিবেক বুদ্ধি থাকলে নিজেই বুজবেন। তবে এরকম পরিবেশ যারা তৈরি করেছেন তাদের ধন্যবাদ অলসতা ভেঙে কী-বোর্ড হাত রাখতে আমাক বাধ্য করায়।

লিখতে চেয়েছিলাম আড়িয়াল বিল আর ফেলানী নিয়ে কিন্তু এর ভিতর পোস্টটা বড় হয়ে গেল। হলে হোক শেষ করে তারপর উঠব। তারপর হয়ত আবার বছর খানিকের জন্য ঘাপটি মারব। ফেলানীর বিষয়টা আমি প্রথমে সামুতেই দেখি।দেখে আমার তেমন কিছু মনে হয়নি।অবাক হচ্ছেন? কারনটা বলি, পেপার এ সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে আমি আগে থেকেই দু-একটা মৃত্যু সংবাদ দেখার জন্য প্রস্তুত থাকি। তারপর মানববন্ধনের কথা উঠল, এবং শুরু হল কাদা ছোড়াছুড়ি। আমি আগেই বলেছি আমি ব্লগারদের চিনিনা। কে শিবির, কে লীগ আর কে দল এটাও আমি জানিনা। আমি উদ্যোগ টাকে সমর্থন করেছিলাম ইচ্ছাও ছিল যোগ দেয়ার কিন্তু হয়ে ওঠেনি। কয়েকদিন নেটেও বসা হয়নি। পরে সামুতে ঢুকে দেখি এক মানববন্ধন নিয়ে হাজার নাটক। আমার খুব খারাপ লাগল যে এখনও বাঙালিদের প্রধান স্বভাব নিজে কিছু না করে অন্যের সমালোচনা করা। খারাপ লোকগুলোই যদি উদ্যোক্তা হয়ে থাকে তাহলে আপনি ভাল লোক হিসেবে শুধু সমালোচনা না করে নিজে কিছু করুন। কয়েকদিন হল রাস্তাই পোস্টার দেখি ফেলানী ঝুলছেনা, ঝুলছে বাংলাদেশ, প্রচারে সাধারন জনগন। এই সাধারন জনগন কে আমি চিনিনা কিন্তু যেই হোক তাকে অজস্র ধন্যবাদ।

ব্লগ এখন উত্তপ্ত আড়িয়াল বিল নিয়ে।এ বিষয় নিয়ে অনেক তথ্যবহুল পোস্ট এসেছে এবং আসছে সুতরাং নতুন কিছু বলার দরকার নেই। এয়ারপোর্ট প্রয়োজনিয় না অপ্রয়োজনীয় এটুকু বুঝার বুদ্ধি সবার আছে। শুধু একটু কথা বলি।

৫০হাজার কোটি টাকা দিয়ে কি হয়? বঙ্গবন্ধু বিমানবন্দর?

গ্রামে রাস্তা হতে পারেনা?

নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ হতে পারেনা?

রাস্তার যানজট কমানো যেতনা?

ভুমিহীন কৃষরা ভুমি পেতে পারেনা?

কক্সবাজার, সুন্দরবন একটি আধুনিক পর্যটন কেন্দ্র হতে পারেনা?

বিশ্ববিদ্যালয় গুলো পর্যাপ্ত শিক্ষক ও ল্যাব পেতে পারেনা?

যাই হোক আপনাদের কাছে অনুরোধ অন্তত এই বিষয়টি রাজনৈতিক ভাবে না দেখে সাধারন মানুষের দৃষ্টিতে দেখুন।
ধন্যবাদ। সবাই ভাল থাকবেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×