somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর ইউ প্রম গানা? বাঙ্গালীর নিষ্ঠুর রসিকতা আর একটি মুভির গল্প

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলিলের কথা মনে আছে আপনাদের?? ওই যে লোকটা আর ইউ প্রম গানা? বলে বিখ্যাত হয়ে গেল। এখন নিশ্চয় চিনতে পারছেন। কি ভাবছেন এই পাগল কই থেকে আসল? জলিলরে চেনেনা এমন কেও আছে নাকি ব্লগ এ! ব্লগ এ, ফেসবুক এ তো উনার জয়জয়কার। না থাক উনারে নতুন করে চিনাইতে গিয়া আমি মাইর খাইতে চাইনা। এর থেকে একটা কৌতুক বলি। ঠিক কৌতুক না কৌতুক এর সারমর্ম। আপনারা সবাই জানেন তারপরও একটা রিমাইন্ডার ( :D ) । বাঙ্গালীর দোজখের কথা তো সবারই জানা। দোজখের যেখানে বাঙ্গালীরা থাকে সেখানে পাহারাদারের প্রয়োজন হয়না। কেন হয়না??? হে হে আপনি বাঙ্গালী যখন উত্তরটা নিশ্চয় জানেন। তারপর ও বলি, একজন বাঙ্গালী যখন দোজখের দেয়াল টপকিয়ে পালাতে চায় তখন আর একজন বাঙ্গালী তাকে টেনে নিচে নামাই দেয়। শালার সাহস কতো ? একা একা পালাইতে চায়? কানের নিচে থাবরা দেয়া দরকার যেমন থাবরা দেয়া দরকার জলিলরে। শালা একটা মহা বদমাশ। আউল ফাউল ছবি বানা্য় ঠিক আছে তাই বলে তুই ঘানারে গানা বলবি। বাঙ্গালী কি মান ইজ্জত নাই। শালারে গানাই পাঠাই দেয়া দরকার। বাঙ্গালীরে চেনোনা??? আমরা কিছু পারি আর না পারি মানুষ রে পচাইতে ঠিক ই পারি। কাজের চেয়ে অকাজ করাতেই আমাদের আনন্দ। (এই হালাই কয়কি! এইডাও কি বইলা দিতে হয়? X( )
যাই হোক কাজ অকাজের ব্যাপারে পরে আসি। মুভি রিভিউ শুরু করি (সামুতে এতো মুভি পাগলা থাকতে এইডা ক্যাডা ? আর মুভি নিয়া লেখার সাহস পায় ক্যামনে :-*)। তারপর ও বলি।
আমি কোনো লেখক না, সামুর একজন একনিষ্ঠ পাঠক। কিন্তু আজকে একটা মুভি দেখতে দেখতে মনে হল কিছু না লেখলেই না। আজক ল্যাপেটপের চিপাই হঠাৎ করেই ছবিটা চোখে পরল। জিম ক্যারির মুভি। মি: পপার্স পেঙ্গুইন। হাতের কাছে দেখার মত ভালো কোন মুভি নাই, তাই ভাবলাম জিম ক্যারিরে দেখে একটু টাইম পাস করি।
মি: পপার একজন রিয়াল এস্টেট ব্যাবসায়ী। বউ আর দুই ছেলেমেয়ে থেকে আলাদা থাকে। সবসময় কাজ নিয়ে ব্যাস্ত। তার বাবার সাথে কোন যোগাযোগ নেই। ভাই ক্যামন আছেন? এই চলতিছে আর কি । এই হল পপারের অবস্থা। হঠাৎ করে তার জীবনে পরিবর্তন নিয়ে এলো ৬ টা পেঙ্গুইন। খাইছে, শহরের ভিতর আবার পেঙ্গুইন আইলো কই থাইকা!! ঘটনা হলো পপারের বাপ বাইরে বাইরে ঘুরতো, ঐ ব্যাটা মরার আগে তার ব্যাটারে পেঙ্গুইন গুলা পাঠাই গেসে। হেই তো মইরা বাইচা গেসে, এখন পপার মিয়া কি করে? পরে গেল ফ্যাসাদে।কিন্তু তার ২ ব্যাটা র বেটির আবার খুব পছন্দ । তো আর কি পপার পেঙ্গুইন গুলা রেখে দিলো আর তার উছিলাই শুধু বাচ্চা না প্রাক্তন বউ এরও কাছাকছি আসল। কিন্তু বউ ডেটিং করতিছে আর এক পোলার সাথে তারা আবার গানাই যাওয়ার প্লান করতিসে। জি ভাইসব আমি ঠিক ই বলসি... ঘানাতে না তারা গানাতে যাওয়ার ই প্লান করতিসে। আমি একটু নড়েচড়ে বসলাম। দেখি জিম ক্যারি গানা গানা করতিছে, তার বউও গানা গানা করতিসে। ভাবলাম ওরা হয়তো জলিল ভাই এর থেকে ট্রেনিং নিয়ে গেছে। তারাতারি imdb খুললাম। দেখি এইডা ২০১১ সালের মুভি। কাহিনী কি ? তখনও তো গানা এতো পপুলার হইনাই। এরা জানলো ক্যামনে? তাই গুগল মামারে সার্চ এ পাঠাইলাম যদি কোন পেপার পত্রিকা, ব্লগ, ফেসবুক এ এই কাহিনির কোন খবর পাওয়া যাই। পোড়া কপাল আমার কিছুই পেলামনা। সাদা চামড়ারা কি ইয়ার্কি ফাইজলামি করতে জানেনা নাকি :-/ জিম ক্যারির মত একজন ইস্টার গানা গানা করলো তাও একটা হলিউড মুভিতে অথচ কারও কোন খবর ই নাই। যাই হোক বিদেশ ঘুরা বাদ দিয়ে একটু দেশে ঘুরা করলাম। হলিউড মুভি তো আর লোকজন কম দেখেনা। ব্লগ এ এতো এতো মুভি রিভিউ, কেও না কেও তো নিশ্চয় মুভিটা দেখসে। আর দেখে থাকলে নিষ্চয় ফেবু না হয় সামুতে আপডেট ও করসে যে জিম ক্যারি দেখি একদন খ্যাত , শালা ঘানারে গানা গানা করতিসে। নাহ! এইখানেও আমার পোড়া কপাল। কিছুই পাইলামনা। কিছু যখন পাইলাম ই না ভাবলাম পপার মিয়ারে বাদ দিয়া এইবার ঘানা মিয়ার পিছে লাগি। গুগলরে কাইন্ড রিকু্য়েষ্ট করে কিছু রেজাল্ট পাইলাম। কিন্তু রেজাল্ট দেখে তো মাথাই খারাপ। এক্কেবারে ওএমজি (ও মোর খোদা)। কয় কি!!!

Ghana
country in western Africa
Name: Ghana
Phonetic Pronunciation: GAH-nuh
http://inogolo.com/pronunciation/d219/Ghana

আপনারা কেউ অডিও শুনতে চাইলে নিজ দা্য়িত্বে নেট থেকে শুনে নিবেন।

জলিল মামাই তাইলে ঠিক !!! আমরা বাঙ্গালীরা ভুল? জলিল মাম যে কয়দিন আগে কইলো যে ঘানার উচ্চারন আসলে গানা, তারমানে সেই ঠিক ছিলো :-* । (মাথা দেখি ঘুরে) ।

যাইহোক জলিল এর কথা্য় ফেরত আসি। আমরা মানসিক ভাবে কতটা অসুস্থ একটা জাতি তা দেখা গেল গতকিছু দিন। আমরা সবাই মিলে হা্য়নার মত ঝাপিয়ে পড়লাম অনন্তর উপর। একজন তো দেখলাম পোষ্ট ও দিসে টি-শার্ট ছাপানোর জন্য। রেডিও ফুর্তি আর ও এক ডিগ্রী উপরে। তারা নাটক বানাই ফেলল "কিং অব গানা"। আমি এখানে অনন্তর অভিনয় ভালো না খারাপ তা নিয়ে কিছু বলতে চাইনা। সে বাংলা সিনেমার জন্য কি করছে আর কি করছে তা নিয়াও কপচাইতে চাইনা। অনেকের আক্রমন ছিলো খুব ই খারাপ। ভাই আর একজনরে নিয়ে হাসি তামাসা করে আপনি খুব বড় মানুষ হয়ে গেলেন ?? আপনি কি তাদের একজন যারা গরীব রিকশওয়ালাকে ২ টাকার জন্য থাপ্পর মেরে তা নিয়ে গর্ব করে বেড়ায়??? আমাদের বড় সমস্যা হল অন্যকে ছোট করার সুযোগ পেলে আমরা দলবলে ঝাপিয়ে পড়ি। আর কাজের বেলাতে মুখলুকিয়ে পালাই।

আরও কিছু কথা লেখতে চাইছিলাম। কিন্তু এতোখানি লেখতেই হাপাই গেছি। মানুষ এতো লম্বা লম্বা ব্লগ ক্যামনে লেখে খোদা জানে।
আশাকরি আমরা সবাই মানুষের পিছনে লাগার অভ্যাসটা বাদ দিতে পারবো।
হায় হায় আমার তো মুভি রিভিউ লিখতে হবে। সরি ভায়েরা আর লিখতে পারমুনা।আপনারা দেখে নিয়েন। B-)

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৭
৪০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×