অত:পর
ছেলেটা মেয়েটিকে হঠাত বলল " একদম নড়বে না"
মেয়েটি ছটফট করে উঠে বলল " আচ্ছা, চুল গুলো সড়িয়ে নেই। মুখের সামনে উড়ছে"
ছেলেটা বলল "না!যেমন আছ তেমনই থাক,চুল গুল সরানোর দরকার নেই। একদম নড়বে না"
মেয়েটি বলল "নাকে সুড়সুড়ি দেয় তো"
ছেলেটা বলল" লাগুক সুড়সুড়ি।বলছি নড়বা না,মানে নড়বে না"
তারপর নেহার মাথার এলোচুল গুল বসন্তের হাওয়ায় দোল খেতে লাগল।
নিলয় ও অপলক মুগ্ধ নয়নে চেয়ে আছে মেয়েটির দিকে, মেয়েটি আর একবারো নড়ে নাই। কিন্তু কেন জানি তার চোখের কোনে চিক চিক করে উঠলো আয়নার মত।
মনে হয় স্রষ্টা কোথাও প্রসন্ন হাসি দিলেন......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


