প্রিয়তমেষু,
খোঁজ না নেয়া মানেই ভালবাসি না তা নয়!
বরং ক্ষনে ক্ষনে আরো বেশি মনে পড়েছে,প্রতি বেলায়,প্রতি মুহূর্তে। কিন্তু অভিমান বড্ড ধারালো জিনিস। যা কেটে রক্তাক্ত করে অন্তর ক্ষনে ক্ষনে। হয়তো সামনা সামনি নয়,
কিন্তু প্রতিটা সময়ে প্রতিটা হৃদ স্পন্দন জানতে চেয়েছে তোমার খবর-
প্রতিটা শ্বাস প্রশ্বাস জানতে চেয়েছে তোমার খবর-

অভিমানের রক্ত ঝড়েছে চোখ দুটি বেয়ে,রক্তাক্ত করেছে মন প্রাণ অন্তর এমনকি মাথার বালিশটাও ভিজে গিয়েছে...
তুমি তা জানো নি।
তুমি তা বোঝ নি ।
টের পাও নি তোমার অসভ্য,দুরন্ত,নিরলজ্জ প্রেমিকার নিরব হাহাকার!
( চলমান...............)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



