প্রিয়তমেষু,
মাঝে মাঝেই একজন কে বড় প্রয়োজন
হয়-
হাত ধরে শুধু অপলক তাকিয়ে থাকার
জন্য।
সময়ে সময়ে একজনকে বড্ড প্রয়োজন
হয়-
বুকের মাঝে টেনে নিয়ে লুকিয়ে রেখে
বলবে তুই আমার শুধুই আমার।
কখনো কখনো কাউকে প্রয়োজন হয়
যার সুখের, মুখের হাসির জন্য নিজের
জীবনটাকেও বাজি ধরতে পারব।
প্রয়োজনে অপ্রয়োজনে কাউকে পাওয়ার
দরকার
মাথার এলো চুল নিয়ে আংগুল এ জড়িয়ে
খেলা করার জন্য,
তাকে মুচকি মুচকি হেসে সায় দেবার
জন্য।
সময়ে অসময়ে সবসময় কাউকে পেতে হয়
যে চোখের তারায় হারানো প্রেম খুজে
নিবে।
প্রতি মুহূর্ত প্রতিক্ষনে কাউকে
প্রয়োজন হয়-
পরতে পরতে খোলসে আটকানো দমবন্ধ
হয়ে আসা ভালোবাসাকে মুক্ত
করবে; তার স্বতঃস্ফুর্ত অবাধ্যতা কেউ
আলিংগন করবে।
প্রতিক্ষনে ক্ষনে কাউকে প্রয়োজন হয়-
যে অব্যক্ত নিঃশব্দ নিগৃহীত অনুভুতি
গুলোও বুঝে যাবে......
(চলমান........)
রচনার সময়কালঃ ২৫ শে ফেব্রুয়ারী ২০১৪
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



