যেখানে হৃদয় পূড়ে ছাড় খাড়-
তবুও তা বলে যায় শুধু
হয়তো পাশাপাশি দুটি হৃদয় এর চলা উচিত ছিল।

যেখানে মনকেই শরীরের অভিধান থেকে ছুটি দিয়েছি
তবুও তা ঠুকরে ঠুকরে বলতে থাকে-
হয়ত পাশাপাশি থাকলে
কণ্টকাকীর্ণ পথ গুলোও হয়ে যেত গোলাপদ্যান।
কেন জানি না মনে হয়-
বিদায় ক্ষনে, যে তুমি ছিলে উদাসীন
ছিলে নির্লিপ্ত,
কোন একদিন সেই তুমিই আমায় খুঁজবে !
তোমার উদ্বিগ্ন চোখ দুটো দেখবে
রাত থেকে ভোর হবে, ভোর গড়িয়ে দুপুর
দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা......
খুজে যাবে একমনে।
তখন কি তোমার মনে হবে, কেন কিছু বলে যাও নাই?
কেন শোন নাই অভিমানী একজোড়া চোখের কথা??
(চলমান......... )
-----------------------------------------------------------------------------------------------------------------------
©উর্বি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


