প্রিয়তমেষু,
মাঝে মাঝে ইচ্ছা করে,
নিজের নীতির বেড়াজাল ভেংগে ফেলি,
মাঝে মাঝেই ইচ্ছা করে
অজানা অচেনা কোন নাম্বার থেকে কল দিয়ে জিজ্ঞেস করি "কেমন আছো?" বা শুধু চুপচাপ শুনে যেতাম তোমার গলা,তুমি বলতে "হ্যালো!,হ্যালো! কে বলছেন?"
মাঝে মাঝে খুব ইচ্ছা করে
তোমার কন্ঠ স্বর শুনি।
কিন্তু পর মুহূর্ততেই নিজেকে সামলে নেই, জানো! পাছে আমাকেও একইভাবে কোন ললনার সামনে যদি ঝাড়ি খেতে হয়,গালি খেতে হয়, যেভাবে সে সময় আমার সামনে...যাক! সে কথা বাদ দাও! আত্মসম্মানবোধ টা বিধিনিষেধ এর বেড়াজাল ডিঙোতে দেয় না। তাই তোমাকেও আর বিরক্ত করি না। আগে তো what's app এ বসে বসে দেখতাম সারাদিন তোমার অনলাইন অফলাইন এর খেলা। তুমি তো তা জানতেই না,হয়তো রাতের পর রাত হয়তো অনলাইন দেখে মনে মনে ভাবছ.....
এখন তো আর তা ও নাই,ডিলিট করেছি বহু আগে,সেই সাথে টেক্সট গুলাও। নিজেকে প্রতি ক্ষনে ক্ষনে মেরে ফেলার চেয়ে মনে হয়েছে একবারে নিজেরে দাফন করে দেয়া উত্তম।
ওহো তোমার সেই নীল নয়নার চোখ একে ফেলেছি আমার খাতায়। তুমি হয়তো জানোও না।তুমি তো তোমার সব কিছুর ব্লক লিস্টের খাতায় রেখেছ আমার নামটা....
ভালো থেকো তুমি...
ভালো থাকুক আমাদের অসমাপ্ত ভালোবাসার গল্পটা...
আর আমি এই ঝিরি ঝিরি বৃৃষ্টি তে ভিজতে থাকি চুপচাপ.......
(চলমান.....)
©উর্বি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


