প্রিয়তমেষু,
এমন কাউকে দরকার
যে কিনা পুরা পৃথিবীর সাথে লড়াই করে
আমাকে বলতে পারে
'গোল্লায় যাক এই পৃথিবী , তুমি শুধুই আমার';
এমন কাউকে দরকার
যে কিনা এক মুহুতের জন্য ও
আমাকে ভুল বুঝবে না ,
আমাদের মাঝে থাকবে
পারস্পরিক সমঝোতা ;
এমন কাউকে দরকার
যে কিনা কখনোই আমাকে
বা আমি তাকে,
বিপদে কেউ কাউকে একা ফেলে
পালিয়ে যাবো না.....
হাজার বিপদেও
আমরা পরস্পরকে আঁকড়ে ধরে বাঁচবো...!
এমন কাউকে বড় দরকার
যার কাছে পরস্পরের
বর্তমান এবং ভবিষ্যৎ টাই মুখ্য... ;
এমন কাউকে দরকার
যার কাছে বাহ্যিক সুন্দরতা নয়,
মনের সুন্দরতার মূল্য আছে;
এমন কাউকেই দরকার
যার কাঁধে আমি পরম নির্বিঘ্নে মাথা রেখে
জীবনের শেষ নিশ্বাস টুকু ত্যাগ করার আগেও
তাকে বলতে পারি 'আমি তোমাকে ভীষণ ভালোবাসি';
সত্যি এমন কাউকেই এখন ভীষণ ভাবে প্রয়োজন....
এমন কাউকেই মাঝে মাঝে মন পেতে চায়...!
আমার এই অপেক্ষা
শুধু তোমারই জন্য
(চলমান....)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



