somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরো বৃষ্টি দাও হে বিধাতা

০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুপুরে খুব বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ ধরেই মেঘেরা সারা আকাশে টহল দিচ্ছিল। বেরুতে ভয় পাচ্ছিলাম। কিন্তু নিরুপায় আমাকে বেরুতেই হল। তা না হলে যে উপোষ করে থাকতে হতো...

ধ্রুব আর আমি বেরুলাম। কলেজ মোড়ের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে আবার অফিসে। কিন্তু খওয়া শেষ হতে না হতেই অতর্কিত হামলা। বঙ্গোপসাগরের পানি যেন কেউ পাম্প করে ঢালছে আমাদের ওপর।

হোটেল থেকে বেরিয়ে রিক্সা নিলাম। কিন্তু অফিসে আসতে আসতেই ভিজে একাকার। ইচ্ছে হচ্ছিল রিক্সার হুড নামিয়ে দিয়ে আরও ভিজি। কিন্তু অফিস টাইমে আর যাই হোক আবেগের চর্চা তো আর করা যায় না। তাই...
------------------------------------------------------
সকাল থেকেই অবশ্য হালকা বৃষ্টি হচ্ছিল। কিন্তু তাতেও আমার অফিসে আসা ঠেকেনি। কিন্তু দুপুরে যখন অঝোরে নামল- তখন মনে হচ্ছিল বৃষ্টিটা সকাল থেকেই আরেকটু জোরে নামলে ভালো হতো। আমাকে আর অফিসে আসতে হতো না। অবশ্য দুপুরে মনে হচ্ছিল চুলোয় যাক অফিস- আগে এনজয় করি। কিন্তু...
------------------------------------------------------
তবে একটা লাভ হয়েছে। বৃষ্টিতে রাস্তার ধুলো সব উধাও। এরূপ বৃষ্টি যদি আমাদের মনের জমিনেও হতো তবে সব কালিমাধুলো ধুয়ে মুছে পরিস্কার হয়ে যেত।
দেশ আজ চলছে উদ্ভট উটের পিঠে। বড্ড সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সময়। কারো মধ্যে নেই বিন্দু মাত্র সহনশীলতা। চোর চুরি করছে। পুলিশে পাকড়াও করছে। একজন আরেকজনকে বহিস্কার করছে। সে আবার তাকে বহিস্কাররে হুমকি দিচ্ছে। পুরোনো ঘাঁ ঘষে ঘষে কাচা করে তাতে মলম না দিয়ে নুন দেওয়া হচ্ছে। অন্যায় করছে একজন- দোষ পড়ছে অন্যের উপর। মুল্য দিয়ে মরতে হচ্ছে আম জনতাকে। নুন আনতে তাদের পান্তা ফুরোচ্ছে।
------------------------------------------------------
তাই প্রর্থনা করি হে বিধাতা আরো বৃষ্টি দাও। আমাদের মনের কালিমা ধুয়ে মুছে সব পরিস্কার করে দাও। নইলে যে কল জগতজুড়ে পাতা হয়েছে তাতে পড়ে মরতে হবে সবারই। আর তাতে বিধাতা- তোমার আসনও বেশি দিন টিকবে বলে মনে হয় না।
------------------------------------------------------
পুনশ্চঃ ক্ষমা করো বিধাতা
------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×