
পাবন
শরতের স্বর্ণালী হৃদয়ের পাটনে
পাটনি লগি খোচে মাতনে,
পাটকের খাদ বেয়ে
জীবন যদি নামে নেয়ে৷
পাটনির পৌরুষ অতীব পাটব
লগির খোচায় জলের নাচন সরব,
মাস্তুলের শীস্মে ছোড়া জীবনের গুন
যদি জন্মে ফসল পার্থ অর্জুন৷
পার্বতী চোখ মুদে আবেশে
রাগ মোচন নাগিনী শঙ্খ বেশে,
পিনাকেশ পিহিত পিয়ুষ পানে
যেমন পুনর্ভু আনন্দ মানে৷
ভাবের অতলে নিমগ্ন পারদেশ্য
সুদূরের পুস্কর প্রেমা নমস্য,
পুলিনের উপচে পড়া তর্জন
পাবন রূপে জীবন প্রেমে আমরণ৷
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




