
বেদনার রং এ সমাধি
আর কেও কি ছিলোনা বেছে নেয়ার
আমাকেই কেবল বিষ দিয়ে নীলকন্ঠ করতে হবে!
আমি বোকারাম হদ্দ বলে
যাকে মনে একবার গেথেছি যতনে রেখেছি জেনে।
কায়িক দয়িতাকে পেলামনা যখন
আমিতো কৌম্যার্য বিলিয়ে দিইনি
কেননা তাকে ছাড়া অন্য নারীর দিকে তাকাতে
আমার বড় কষ্ট হয়।
কুত্সিত রূপ ফোটে ওঠে আমার চোখে
মনের আরশিতে দেখি তাদের গণিকার রূপে,
মনের ভাষা আমি আড়াল করতে পারিনা
ভোগের আর ঘৃণার মেশানো দৃষ্টি,
প্রতিভাত নারী কুলে লম্পট বেহায়া আর জানোয়ার রূপী।
হায় প্রতিদানে কি পাওয়ার অথচ কি পেলাম!
আমার জীবন এখন বিষময়
শরীর বয়ে বেড়ায় জীবন কিন্তু
তা মৃত জড় মাংস রক্ত পিন্ড,
আমার জীবন স্থির এই মুহুর্তে।
কত শত সহস্র আকুতি করেছি তোমায়
নিয়ে নাও আমায় তোমার পুতি:গন্ধময় নিকৃষ্ট ডেরায়
নাহ! এই বসুন্ধরায় পিষিয়ে মারতেই যেন তোমার তৃপ্তির উল্লাস।
আমি কাকে নালিশ জানাবো
আচ্ছা জানালাম আমার সয়ে যাওয়া বেদনার সব ক্ষতকে
স্বাক্ষী তোমরা কোন মহাপাপে তিনি আমার উপর খড়গহস্ত,
আমি ক্ষমা চাই নাকো তোমাদের স্বাক্ষীর পরে
আকন্ঠ নীল বেদনার রং ছেড়ে যেওনা আমায়
আমি তোমার রং এ সমাধিস্থ হতে চাই।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



