
স্নেহ লতা
মায়ার চাদরে জড়িয়ে এলে সুবর্ণ কুটিরে
ক্রমে ক্রমে বেধে দিলে জোড় স্নেহের নীড়ে,
তোমারেই সকলে খুঁজে ফিরে লোকারন্যে ভিড়ে
অথৈ উত্তাল জীবন সলিলে শান্তির তীরে।
মায়া ভরা মুখ চেয়ে মন পিয়াসী সুখ বর্তিকা
দিন ক্ষন মাস যুগ কেটে লম্বিত লতিকা,
পরশে আবেশে তিরোহিত কষ্টের কনিকা
পরিচর্যায় জননী বিকশিত পিতার মনিকা।
বাড়ন্ত ডগা মেধা শিক্ষা গুনে প্রসারণ তথা
জীবন সংগ্রামে বন্ধুর পথ কন্টকাকীর্ণ যথা,
অদম্যতায় অসীম সাহসে পেলে জীবনের কথকতা
জাল পাতিয়ে এই সংসারে গর্বিত তুমি স্নেহ লতা।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



