
কুসুমাবতী
বিজয়ী পুরুষ বাগানে তার অনিন্দ্যময় শোভা
কয়েক পাতা লতা ফুলে বর্ধিত বিচ্ছুরিত প্রভা,
মর্মর ধ্বনি কুহু তানে পারিজাত ঘ্রাত আভা
অঙ্কুরে বিগ ব্যাং এ প্রাঞ্জল সুদূরের নোভা।
পুণ্যবতী প্রসুতি অন্কুরদগমে পুস্পমন্জুরী
আদর লতিকার মুকুটে আসীন ফুল ময়ুরী,
কুসুমাবতী মিথুন জাতিকায় অরুদ্র কয় জহুরী
কৌসুমি যেন নিজ হাতে গড়েন পৃথ্বী পরী।
কুসুমান্জলি ধীরে ধীরে প্রস্ফুটিত প্রখর ধী
কুসুমাবতী ক্রমে বিকশিত পেরিয়ে বয়:সন্ধি,
কুসুমলতা পেচিয়ে কুসুম তপস্যা নিরবধি
কুসুমপ্রভা আসনে চাক্ষুষ রূপায়িত কুরংগী।
বন্ধুর পথ মরিচীকা গীত বিপথে নেবে কুনিষা
কুষাগ্রী কুষলা সংযমে বেধে কুভিরার আশা,
অচিরেই সৌরভ ছড়াবে কুসুমিনা স্বপ্নবাসা
কুন্তলা বিলোল কুভিরা, তুমি কূন্ধন প্রাচ্যে আসা।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



