
মাতৃ ভাষা
আমি ছিলাম অবুঝ
কেঁদে উঠলে তুমি বুকে চেপে ধরে
নাক টিপে কপালে হাত বুলিয়ে দিতে
তোমার মিষ্টি আদর কথকতা
"বোঁচা নাক কুমোরের চাক
বউ আসবে ঝাক ঝাক"
আমি হয়তো কিছু বলতে চাইতাম
না পেরে "ঘোত ঘোত", "এয়া এয়া", "উউম উউম" করতাম
আর ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতাম
তোমার চোখের পানে, তোমার মুখের পানে
হামা গুড়ি দিয়ে তোমার কোলে উঠে
বলতাম আমার ঈশ্বরীয় ভাষা।
জগতময়ী মা তুমি ঠিকই বুঝতে সে ভাষা
বলতে আমায় সবুর কর বাছা
তোমায় বলে দিচ্ছি মিষ্টি বোল
ধরায় আমৃত্যু বলে বেড়াযো তা
"তোমার মুখে সে বোল"
পারিজাত খুশিতে আমি দু পায়ে দাড়িয়ে গেলাম
আর কয়েক মাসেই,
একদিন সবুজ সোনা ঝরা লাল সকালে
বুকের রক্ত অন্ত:ক্ষরণ করে সর্বস্বরে
আমি কইলাম ম্যা...... আয়ম .....মাম...... "মা"
সে থেকে তোমাকে বুকে ধারণ
ভায়ের রক্ত মাড়িয়ে বর্গী তাড়িয়ে
মা আমি তোমাকে তোমার বোলকে ভালবাসি।
দিগন্ত থেকে দিগন্ত ছড়িয়ে আমি বলে চলি
সেই দিনটির কথা, ২১ শে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!
মা, বলতে পারা সেই দিনটি তোমাকে উপহার মা
বিশ্ব ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



