
পরী (ঢাকাইয়া পরীর ভালোবাছা)
আবে ওই পরীঈ .... কই যাছ?
একটু খাড়ানা
এউগা কত কইবার চাইছিলাম।
দূর হালায়, যামুনা, তর কি।
ঠিক আচে, তয় আমার লগে চল।
ইস ছক কত!
আয়নায় নিজের খোমা দেখছস।
ঈমানে কইতাছি, তরে ইস্কাটনে ফেলাট কিনা দিমু
নিছান একুরা গাড়ি কিনা দিমু।
কিছু অইলো, আর কি দিবি?
ছোনা দিয়া তরে মোড়ায় দিমু!
আহ! কি হুনাইলি, বুক কাঁপে।
তর ব্যাঙ্কে টেকা দিয়া ভইরা দিমু।
অ মর জ্বালা, কইয়া যা আর কি দিবি।
তুই যা চাবি তাই দিমু
আমগো দ্যাছে টেকা অইলেতো বাঘের দুধ ভি পাওয়া যায়
"মেরা বাপকো টেকা তো জিন্দেগীমে স্যাস নেহি হয়েঙ্গে".
অনেক অইচে, অহন ফুট এইহান থেইক্কা।
তর ওই টেকা দিয়া ভালোবাছা বানাইতে পারবি?
কি অইলো, টাসকি খায়য়া গেলি কেলা?
"হামারা বাড়িকো জো লজিং মাস্টার হ্যায়না"
অর লগে দেখা করবার যাইতাছি
বলধা গার্ডেনের কৃষ্ণচূড়ার তলে
পুরা ছরীর ভইরা ভালোবাছার ফুল লইয়া বইয়া আছে
আমারে ছব দিয়া দিব ছারা জীবনের লেইগা
ভেজাল করিছনা, অফ যা
কান্দুপট্টিত থন খুইজা লগা।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



