
রোযা।
কোথায় গ্যালে তারে পাবো
কোনখানে?
ক্ষণকালের বিচরণে
মিছে খুঁজে ফিরি জীবনের মানে।
অনন্ত:জীবন হবে যে স্থানে
সব সঞ্চয় কর তার পানে,
সঞ্চয় যত পুণ্য আমলনামায়
অর্জনে ছেদ সংযমের দীনতায়।
ভালো, মন্দ, সু, কু, পাপ, পুণ্য
অবাধ তোমার স্বাধীনতা
ভুলের প্রয়োগে অন্ত:সার শুন্য।
রিপুর দমনে সংযমের সাধনা
নয়কো সোজা
উপায় যদি খোজ দ্বীনের আরাধনা,
কালচক্রে দুদিনের ধরায়
রবের রহমত উপনীত
সংযম পালন সূর্যোদয় সূর্যাস্ত খচিত।
হে খোদা, মধু মেহর প্রেম বর্জনে
অগ্ন্যাশয়ের বিপত্তির সুঅর্জনে,
মৃত্যুর ভয়াল ছানির ভ্রু কুটি উপেক্ষা করি
আঠারো ঘন্টা পানাহার থেকে সরি,
তিল তিল করে পালন করছি রোযা
তোমারে পাওয়ার পথ দেখাও সোজা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



