
............তার কথা বলছি।
আজ টরন্টো এর রাস্তায় হাটতে হাটতে
হতচ্ছাড়া বিবর্ণ গোলাপের চেহারা দেখে
আমার একটি গল্প মনে পড়ে গ্যালো।
গল্পটি তোমাদের আমি বলতে চাই,
গল্পটি তোমাদের আমাকে বলতে বলেছে
আমার সোনার বাংলার জলে ফোটা পদ্ধ
সে আমায় বলেছে তুমি বলে দাও সবাইকে
কে আমাকে বিশ্ব সভায় আসীন করেছে?
গল্পটি আমাকে বলতে বলেছে ওই যে গাছের ডালে
পরম আহ্লাদে শীষ দিয়ে যাচ্ছে দোয়েল পাখিটা,
আমার এ আহ্লাদ কে এনে দিয়েছে তোমরা জানো?
গল্পটি আমায় বলতে বলেছে জৈষ্ঠের খর দুপুরে
গাছের কান্ড ডালপালা তেড়েফুরে ঝোলে যে কাঠাল
আমি যেন তার কথা বলি, তাদের সনির্বন্ধ অনুরোধ।
গল্পটি আমায় বলতে বলেছে ওই যে রুপালি চাঁদের ঝিকিমিকিতে
কুবের মাঝির নৌকায় স্তুপ হওয়া ঝাক ঝাক ইলিশ
তারা বলেছে আমি যেন তোমাদের তার গল্প করি।
গল্পটি বলতে বলেছে আমার দেশের প্রকৃতির রাজা
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে শার্দুলের সুখ্যাতি
"তারা কি শোনেনি আমাদের সম্মিলিত গর্জনের চেয়েও
প্রচন্ড গর্জনে প্রকম্পিত হলো একটি জাতি"
তোমরা পেলে ভুখন্ড, বাংলাদেশ অপর নাম বঙ্গবন্ধু।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


