
অচিন সময়।
সময় তুমি আমাকে গড়িয়ে দাওনা সময় মাখা সুখ
চড়িয়ে বেড়িয়েছো আমায় পতিত সময়ে অপার দুখ,
সময় আমাকে নিয়ে খেলেছো বিরামহীন ছেলেখেলা
বয়:সন্ধি কৈশোর তরুণ যৌবনে বেলা আর অবেলা।
সময় তুমি আমাকে ফেলে চলে এসেছো স্বর্ণ কৈশোরে
ভেবেছিলাম আমি তুমি স্থির আমার সুখ স্বপ্ন বাসরে,
সময় তুমি মেরে কেঁটে চূর্ণ করে ভেদ করে গেলে এগিয়ে
আমি ছিলাম বুদ্ কল্প জগতের ভুত হুশ না জাগিয়ে।
সময় তুমি আমাকে দিয়েছিলে সময় নিদারুন অল্প
মনের লেনদেন অহম জৌলুষ পরিসর ছিলোনা স্বল্প,
সময় কেন থেমে থাকোনিকো বি:চ্ছেদ দু:সময় পূর্বে
তাড়িয়ে নিয়ে পৌঁছেছো আমায় ধ্বংস গহ্ববরের পর্বে।
সময় হয়েছো স্থবির যেই আমি দু:খের সাগরে নিপতিত
খা খা হাহাকার অসীম শূন্যতায় হওনি তুমি অপ:সৃত,
সময় তোমাকে শুধতে হবে ঋণ আমায় করেছো দীনহীন
ভুলিয়ে দাও মোর যন্ত্রণার অতীত সুখের জগত অচিন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



