
বৃষ্টি ঝরে যায়।
বৃষ্টি ঝরে যায় অঝোরে
আমার কথা কি মনে পড়ে,
বৃষ্টিতে যেন অশ্রু হয়ে
দু:খ আমার যায় বয়ে।
বৃষ্টিকনায় কেঁপে তোমার মিথুনের আকুতি
গ্রীবার ভাজে বেহুশ মদির করোটি,
জলকেলী মোচনে গড়ি নিজেদের বিশ্ব
সময় দাঁত কেলিয়ে করলো মোরে নি:স্ব।
সময়ের আর দোষ কি বল
তার ভাজে লেখা নিয়তির ছল,
বুকে পেতে নিই নভ:র তাবত বাদল
ফুলে ফেঁপে বুকের বাঁধ ভেঙে ছোটে সদল।
অবগাহনে মোরা পারিজাত নহর
আদম ইভের গ্রাম নগর শহর,
এখন যে বারি ঝরে নদী সাগরে
মোর বুকের জোয়ার উথলে উত্সারে।
তথাপি বুকের কোনে বিশাল মরু
তিল তিল ভালবাসায় "সাহারাসম" সরু,
বৃষ্টি মোরে বেদনার মরুতে দিতে চায় কবর
প্রিয়ে তুমি নিলেনা নিলেনা মোর খবর।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




