
কথা কিছু কিছু।
প্রিয়ে কিছু কথা থাক না বলা
পাশাপাশি আমাদের পথচলা,
কিছু কথা থাক না মোদের অন্তরে
খুজে খুজে ফিরবো মোরা তারে।
কিছু কথা থাক না গোপনে
তুমি আমি দেখে নিবো স্বপনে,
কিছু কথা থাক না চোখের ভাষায়
হৃদয়ে তৃষ্ণা নিয়ে মিলনের আশায়।
কিছু কথা থাক না তোমার ঠোটে
পথ শেষে যদি প্রেমের কলি ফোঁটে,
কিছু কথা থাক না কবিতার চরণে
আনমনে অনুক্ষন থেকে থেকে স্বরনে।
কিছু কথা থাক না গানের অন্তরায়
কলিতে কলিতে গীতিকারের ভালবাসা তায়,
কথা কিছু কিছু থাকে না ফেসবুকের পাতায়
খোদাই করে নিও তোমার বুকের খাঁচায়।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




